Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home নাইকো দুর্নীতি মামলা : খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ সেপ্টেম্বর
আইন-আদালত জাতীয়

নাইকো দুর্নীতি মামলা : খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ সেপ্টেম্বর

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 2, 2022Updated:August 2, 20222 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামি ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

ফাইল ছবি

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকা-৯ (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আজ মঙ্গলবার পরবর্তী শুনানির জন্য এ দিন ধার্য করেন।

খালেদা জিয়া অসুস্থ থাকায় তিনি আজ আদালতে উপস্থিত হতে পারেননি। তার পক্ষে আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য ২৯ সেপ্টেম্বর  দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারি পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়।

এ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ (প্রয়াত), সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন (প্রয়াত), সে সময়ের প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারি সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ি গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম ও নাইকোর দক্ষিণ এশিয়া-বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফকে আসামি করা হয়েছিল। সূত্র: বাসস

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
২৯ অভিযোগ আইন-আদালত খালেদার গঠনের জাতীয় দুর্নীতি নাইকো প্রভা বিরুদ্ধে মামলা শুনানি সেপ্টেম্বর
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts

নির্বাচনী সফরে আবারও উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান

February 5, 2026
অবসর

‘অনেক বয়স হয়েছে, রাজনীতি থেকে অবসর নিতে চাই’

February 5, 2026
বন্ধ

সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব ফি বন্ধ করবে জামায়াত

February 5, 2026
Latest News

নির্বাচনী সফরে আবারও উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান

অবসর

‘অনেক বয়স হয়েছে, রাজনীতি থেকে অবসর নিতে চাই’

বন্ধ

সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব ফি বন্ধ করবে জামায়াত

সৌর বিস্ফোরণ

এ বছরের সবচেয়ে শক্তিশালী সৌর বিস্ফোরণ

শামা

নির্বাচনে কারচুপি না হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

জুবাইদা

‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’: ডা. জুবাইদা রহমান

জুলাই

‘বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে’

EC

নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য ইসির সতর্কবার্তা

নাহিদ ইসলাম

নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম

ভোটকেন্দ্রে বিএনসিসি

ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.