Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নানা আনন্দ আয়োজনে মিঠাপুকুর সমিতি, ঢাকা’র বনভোজন অনুষ্ঠিত
জাতীয় বিভাগীয় সংবাদ

নানা আনন্দ আয়োজনে মিঠাপুকুর সমিতি, ঢাকা’র বনভোজন অনুষ্ঠিত

By Hasan MajorMarch 11, 2024Updated:March 11, 20242 Mins Read
নানা আনন্দ আয়োজনে মিঠাপুকুর সমিতি, ঢাকা’র বনভোজন অনুষ্ঠিত
ছবি: ফিরোজ চৌধুরী
Advertisement

নিজস্ব প্রতিবেদক : নানা আনন্দ আয়োজনে মিঠাপুকুর সমিতি, ঢাকা’র বার্ষিক বনভোজন রাজধানীর অদূরে মধুমতি মডেল টাউনের লেক ভিউ রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) সকাল থেকেই ঢাকায় বসবাসরত মিঠাপুকুরবাসীর উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে লেক ভিউ রিসোর্ট। একের পর এক নানা আনন্দ আয়োজনে অংশগ্রহণ করে পুলকিত হয় সবাই।

অনুষ্ঠানের প্রথম পর্বে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. জাকির হোসেন সরকারকে সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা পেয়ে তিনি বলেন, ‘এত বড় আয়োজনে আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য মিঠাপুকুর সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যতদিন বেঁচে আছি ততদিন আমি মিঠাপুকুরের মাটি ও মানুষের জন্য রাজনীতি করব।’

এ সময় মিঠাপুকুর সমিতি, ঢাকা’র স্থায়ী অফিসের ব্যাপারে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন নবনির্বাচিত সংসদ সদস্য জাকির হোসেন সরকার।

নানা আনন্দ আয়োজনে মিঠাপুকুর সমিতি, ঢাকা’র বনভোজন অনুষ্ঠিত
ছবি: ফিরোজ চৌধুরী

মিঠাপুকুর সমিতি, ঢাকা’র সভাপতি ও সরকারের সাবেক সচিব মো. রেজাউল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ মহসীন আলী মন্ডল প্রিন্স।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংবর্ধনা উপকমিটির আহ্বায়ক প্রফেসর ড. আবু মোঃ ইকবাল রুমী শাহ, স্মরণিকা উপকমিটির আহবায়ক মোঃ আলতাফ হোসেন ও বনভোজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এ কে এম আক্তারুজ্জামান বকুল।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিঠাপকুর সমিতি, ঢাকা’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খন্দকার মুজাফফর আহম্মাদ, সমিতির সহ-সভাপতি ও ঢাকা জেলার এসপি মোঃ আসাদু্জ্জামান রিপন, মিঠাপুকুর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত এবং সংসদ সদস্য জাকির হোসেন সরকারের সহধর্মিনী মহসিনা আকতার পারভীন।

নানা আনন্দ আয়োজনে মিঠাপুকুর সমিতি, ঢাকা’র বনভোজন অনুষ্ঠিতঅনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা সমিতি, ঢাকা’র সাধারণ সম্পাদক ও আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. জাকেরুল আবেদীন আপেল।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে অতিথিরা বার্ষিক বনভোজন উপলক্ষে প্রকাশিত সমিতির স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সমিতির সদস্যদেরকে সুরের মুর্ছনা ও আনন্দে মাতিয়ে তুলেন জনপ্রিয় শিল্পীদের সংগীত পরিবেশনা। র‌্যাফেল ড্র ও বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় সমিতির বার্ষিক এই আয়োজন।

এতে মিডিয়া পার্টনার ছিল অনলাইন নিউজ পোর্টাল জুমবাংলা.কম।

৮ দিনে প্রবাসী আয় ৫৬২৪ কোটি টাকা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

June 23, 2026
DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

June 23, 2026
সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

June 23, 2026

Latest News

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৫ কোটি গাছ রোপণ

২৫ কোটি গাছ রোপণ : বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের

বাণিজ্যমন্ত্রী

নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে : বাণিজ্যমন্ত্রী

বিআইডব্লিউটিএর পরিচালক

আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ বরখাস্ত

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

আওয়ামী লীগ নেতা

হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa