বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার সঙ্গে কেউ বেঈমানি করলে ইতিহাস তাদেরকে কখনো ক্ষমা করবে না।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সষ্টিটিউটে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সভায় দলের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, নানা পক্ষ জুলাই অভ্যুত্থানকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে। জামায়াত তা কখনো হতে দেবে না। ২৪ না হলে তিনি বিরোধীদলীয় নেতা এবং তারেক রহমানও প্রধানমন্ত্রী হতে পারতেন না বলে মন্তব্য করেন জামায়াত আমির।
বিরোধীদলীয় নেতা বলেন, জুলাইয়ের সবচেয়ে বড় চাহিদা ছিল রাষ্ট্র সংস্কার। গোঁজামিল দিয়ে সেই সংস্কারকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। ২৬ এর নির্বাচন ইতিহাস পর্যালোচনা করবে এবং ভোট ইন্জিনিয়ারিং এর প্রতিদান সঠিক সময়ে সবাই পেয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। শফিকুর রহমান বলেন, গণভোট নিয়ে সংকটের সমাধান সংসদে না হলে রাজপথে হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
পার্শ্ববর্তী দেশ জামায়াতে ইসলামীকে লাল কার্ড দেখায় কিন্তু জামায়াত তা থোড়াই কেয়ার করে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



