Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নারায়ণগঞ্জে ইভিএমে ভোট দেয়া শেখাবে আজ
জাতীয় রাজনীতি

নারায়ণগঞ্জে ইভিএমে ভোট দেয়া শেখাবে আজ

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 14, 2022Updated:January 14, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, টাঙ্গাইল-৭ আসন ও পাঁচ পৌরসভায় ইভিএমে ভোট দেয়ার প্রক্রিয়া শেখানো হবে আজ। ভোটের একদিন আগে ইভিএম ভোটের এ মহড়ায় সচেতনতামূলক বিভিন্ন তথ্য জানানো হবে ভোটারদের।

নারায়ণগঞ্জে ইভিএম ভোটের মহড়া আজ

শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মক ভোটিং চলবে। প্রতিটি কেন্দ্রে অন্তত দুটি ইভিএম ডিসপ্লে থাকবে, তাতে ভোটের মহড়া দেওয়ার ব্যবস্থা থাকবে বলে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা জানান।

তারা বলছেন, মক ভোটিংয়ের দিন সব কেন্দ্রে ইভিএম প্রদর্শন ও ভোট দেওয়ার নিয়ম জানিয়ে প্রচার চালানো হবে। মেশিনে ভোট দেওয়ার এ প্রক্রিয়া যে ‘সহজ ও নির্ভরযোগ্য’, তা জানানো হবে।

Advertisement

ইভিএমে পছন্দের প্রতীকের পাশে সাদা বোতাম চেপে প্রার্থী বাছাই করতে হয়। এরপর সবুজ বোতামে চাপ দিলেই ভোট নিশ্চিত হয়ে যায়।

১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, টাঙ্গাইল-৭ উপ নির্বাচন এবং বাঁশখালী, নোয়াখালী, ঝিকরগাছা, নাটোর ও বাগাতিপাড়ায় ভোট রয়েছে। সেদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে ইভিএমে।

নির্বাচন কমিশনের উপ সচিব মো. আতিয়ার রহমান বলেন, “ইভিএম যেহেতু একটি কারিগরি বিষয়, নতুন ধারণা, তাই এ নিয়ে প্রার্থী, নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট ও ভোটারদের মধ্যে ব্যাপক প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার- ভোটগ্রহণ কর্মকর্তাদের ইভিএম ব্যবহার পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ভোটের আগে ‘মক ভোটিং’ বা ইভিএমে ভোট দেওয়ার মহড়া করার ব্যবস্থা হয়েছে।”

তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তারা উপস্থিত থেকে মক ভোটিং সম্পন্ন করবেন। এ বিষয়ে নারায়ণগঞ্জ, টাঙ্গাইল ও পাঁচ পৌরসভায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মক ভোটিং-এর সময় ইভিএম প্রদর্শন, ভোটারের পরিচয় নিশ্চিত করা এবং ভোট দেওয়ার নিয়ম বা অন্য কোনো প্রশ্ন থাকলে তা জানতে পারবেন সংশ্লিষ্টরা।

নারায়ণঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান বৃহস্পতিবার বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে ইভিএম প্রদর্শন ও মকভোটিংয়ের সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন।

ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে এ মহড়া বেশ কাজে দেবে বলে তিন আশা করছেন।

টাঙ্গাইল-৭ উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, “প্রতিটি কেন্দ্রে দুটি করে ইভিএম রাখা হবে মক ভোটিংয়ের জন্য। ভোট কীভাবে দেবেন তা জানতে পারবেন ভোটাররা। তাদের যেমন আমরা সচেতন করব, তেমনি ভোটারদের কোনো প্রশ্ন থাকলে সে বিষয়ে বিস্তারিত জানাব।”

স্বাস্থ্যবিধি মেনেই সব আয়োজন করা হচ্ছে বলে জানান এ নির্বাচনী কর্মকর্তা। 

ফের বিয়ে করে রেকর্ড গড়লেন শ্রাবন্তী!

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa