Advertisement

জুমবাংলা ডেস্ক : এনএসআই সদস্য পরিচয় দিয়ে এক পোশাক শ্রমিককে অপহরণের সময় নারায়ণগঞ্জে সোহেল রানা নামের এক ভুয়া  গ্রেফতার করা হয়েছে।

আদমজী ইপিজেড কাস্টমস গেটে বিকালে কর্তব্যরত আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তার বিরুদ্ধে আদমজী ইপিজেডের আনসার ক্যাম্পের এপিসি রফিকুল ইসলাম থানায় মামলা করেন।

প্রতারক সোহেল রানা লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জামগ্রাম গ্রামের অধিবাসী। এজাহারে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃত সোহেল রানা আদমজী ইপিজেডের প্রোগ্রেস অ্যাপারেলেস লিমিটেডের কাটিং ম্যান মো. রাসেলকে বেপজা কাস্টমস গেট দিয়ে জোর করে তুলে নেয়ার সময় গেটে কর্মরত আনসার সদস্যরা সোহেল রানাকে আটক করেন।

এ সময় সোহেল রানা নিজেকে এনএসআই সদস্য বলে পরিচয় দেয়। তখন বিষয়টি বেপজাকে জানানো হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.