
রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপির নেতা জয়নুল আবেদিন ফারুককে সংসদ ভবনের সামনে বিক্ষোভের সময় পিটিয়ে আলোচনায় এসেছিলেন হারুন।
২০১৬ সালে ইউনিয়ন কাউন্সিল নির্বাচনের সময় গাজীপুরে এসপি হারুনের বিতর্কিত ভূমিকা নিয়ে আপত্তি জানিয়েছিল বিএনপি। ওই নির্বাচনের সময় কিছুদিনের জন্য তাকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছিল। পরে তাকে আবার সেখানেই দায়িত্ব দেওয়া হয়।
গাজীপুর সিটি নির্বাচনের সময়ও বিরোধী দলীয় নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগ উঠেছিল এসপি হারুনের বিরুদ্ধে। সেসময় নির্বাচন কমিশন থেকে তখন তাকে পরোয়ানা ছাড়া কাউকে গ্রেপ্তার না করার জন্যও বলা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



