Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নারীকর্মীদের বিদেশ পাঠানোর ক্ষেত্রে কাঠামো তৈরি করবে সরকার
জাতীয়

নারীকর্মীদের বিদেশ পাঠানোর ক্ষেত্রে কাঠামো তৈরি করবে সরকার

By Bhuiyan Md TomalMarch 5, 20243 Mins Read

নারীকর্মীদের বিদেশ পাঠানোর ক্ষেত্রে কাঠামো তৈরি করবে সরকার

Advertisement
জুমবাংলা ডেস্ক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন বলেছেন, নারীকর্মীদের বিদেশ পাঠানোর ক্ষেত্রে একটা কাঠামো তৈরি করা হবে যাতে তারা একটা সুস্থ পরিবেশে কাজ করতে পারে।

আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

সচিব বলেন, আগের চেয়ে আগামীতে আরও বেশি শ্রমিক বিদেশে যাবে। অনেক বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব আমরা।

ডিসিদের কী নির্দেশনা দিয়েছেন, জানতে চাইলে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘তাদের পক্ষ থেকে কোরীয়, আরবি ও ইংরেজিসহ বিভিন্ন ভাষা কোর্স চালুর প্রস্তাব ছিল। ভাষা কোর্সগুলোকে আরও কার্যকর করতে আমরা করণীয় ঠিক করেছি। ভবিষ্যতে এই ভাষা কোর্সকে আরও কার্যকর করতে হবে। যেসব দেশে বাংলাদেশ থেকে বেশি লোক যাচ্ছে, বিশেষ করে আরবি বা নতুন করে কোরিয়াতে দক্ষ লোক পাঠাচ্ছি; সেখানে যাওয়ার ক্ষেত্রে ভাষা একটা বাধা। যে কারণে ভাষা কোর্সকে আরও কার্যকর করতে চাচ্ছি।’

‘স্পোকেন ল্যাংগুয়েজের চেয়েও যেটা দরকার, সেটা হচ্ছে দক্ষতাভিত্তিক কমিউনিকেশন ল্যাংগুয়েজ। সেটার ওপর আমরা গুরুত্বারোপ করছি,’ যোগ করেন তিনি।

রুহুল আমিন বলেন, আমাদের অনেক নতুন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণ হয়েছে। সেখানে জনবলের অভাব আছে। সেটা দ্রুত পূরণ করতে কার্যক্রমও নেওয়া হয়েছে। অর্থবিভাগ ও জনপ্রশাসন বিভাগ থেকে অনুমোদন দেওয়া হয়েছে। আমরা নতুন করে লোক নিয়োগ দিতে পারব। এখন আমরা নিয়োগ প্রক্রিয়ায় আছি। এছাড়াও যেসব টিটিসিতে লোকবলের অভাব আছে, আউটসোর্সিংয়ের মাধ্যমে সেখানে নিয়োগ দেব।’

সচিব বলেন, ‘আমাদের নারীকর্মীদের নিরাপত্তার বিষয়টিও আছে। তাদের নিরাপত্তার বিষয়ে আমাদের আরেকটু সচেতন হতে হবে। এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। এ নিয়ে দূতাবাসগুলোর সঙ্গে আমরা কথা বলেছি। ভবিষ্যতে নারীকর্মীদের নিরাপত্তার বিষয়ে একটা ফ্রেমওয়ার্ক গঠন করতে হবে; যাতে ভবিষ্যতে যখন নারীকর্মীদের বিদেশ পাঠাব, তারা যেন ভালো পরিবেশে কাজ করতে পারেন। সেই ব্যবস্থা নেওয়া হবে। আর সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা দক্ষকর্মী পাঠাতে পারছি কিনা। ১২ কিংবা ১৩ লাখ অদক্ষ কর্মী পাঠানোর চেয়ে আমরা যদি দক্ষ শ্রমিক পাঠাতে পারি, তাহলে রেমিট্যান্স ও দেশের উন্নয়নে তারা অনেক বেশি ভূমিকা রাখতে পারবেন।’

শ্রমিকরা বিদেশ যাওয়ার ক্ষেত্রে যে প্রতারিত হচ্ছে, তাতে সারা দেশে নেতিবাচক প্রভাব পড়ছে। এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, বাইরে কর্মী পাঠানোর ক্ষেত্রে ডিসিদের নির্দেশনা দেওয়ার বিষয় না, কথা হচ্ছে মন্ত্রণালয় থেকে আমরা এরই মধ্যে যেসব পদক্ষেপ নিয়েছি, আমরা যখন কর্মীদের বাইরে পাঠাই, মালয়েশিয়া থেকে যেসব নিয়োগদাতা ডিমান্ড (শ্রমিক চাহিদা) পাঠাই, সেটির বিপরীতে কর্মী পাঠাই। সমস্যা হচ্ছে, অনেক জায়গায় দেখা যাচ্ছে, কর্মীরা ঠিকমতো কাজ পাচ্ছে না। আমাদের দিক থেকে সে বিষয়ে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছি। যেসব রিক্রুটিং এজেন্সি এতে জড়িত, তাদের কর্মানুমতি দেওয়ার ক্ষেত্রে সার্ভার লক করে দিচ্ছি। তাদের জরিমানা করছি।’

‘কিছু ক্ষেত্রে যে প্রতারণা করা হয়েছে, জড়িতদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে বিভিন্ন জায়গায় থেকে। আমাদের দিক থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আবার যেসব নিয়োগদাতাদের বিরুদ্ধে আগে অভিযোগ ছিল, সেক্ষেত্রে কর্মানুমতি দেওয়া হচ্ছে না। আমরা মালয়েশিয়া সরকারকে এ বিষয়ে জানিয়েছে। এরইমধ্যে ৪৮টি কোম্পানিকে নিষিদ্ধ করা হয়েছে। মালয়েশিয়ার সরকারও তাদের কর্মানুমতি দিচ্ছে না, আমরাও সেসমস্ত জায়গায় লোক পাঠাচ্ছি,’ বলেন সচিব।

সচিব বলেন, ‘তবে সৌদি আরব ও মালয়েশিয়ায় আমাদের অনেক কর্মী থাকেন। সেখানে কিছু সমস্যা আছে। আমরা চেষ্টা করছি, সেই সমস্যা সমাধান করার। তাৎক্ষণিকভাবে সমাধান করা যাবে এমন না, আমরা ক্রমান্বয়ে সমাধানের চেষ্টা করছি। কর্মানুমতি দেওয়ার ক্ষেত্রে দূতাবাসগুলোর সত্যায়ন ছাড়া অনুমতি দেওয়া হচ্ছে না। কারণ যাতে নিয়োগদাতাদের সত্যতা ও কর্মী নিয়োগে তাদের সক্ষমতাটা যাচাই করে নেওয়া যায়, এসব যাচাই করেই অনুমতি দেওয়া হচ্ছে। আমরা ধীরে ধীরে এই সমস্যা দূর করতে পারব।’

‘বর্তমানে দুই হাজারের বেশি রিক্রুটিং সংস্থা আছে। আর যাদের কর্মানুমতি নেই, কেউ যদি ব্যক্তিগতভাবে ভিসা নিয়ে যায়, কিন্তু যারা প্রক্রিয়া সেরে কর্মানুমতি নিয়ে যাচ্ছেন, তাদের বিষয়টি আমরা দেখছিই।’ যোগ করেন সচিব।

স্বাধীনতা দিবস থেকে রোম রুটে ডানা মেলবে বিমান

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
shama

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

July 9, 2026
ক্রীড়া প্রতিমন্ত্রী

হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

July 9, 2026
সুপার টাইফুন

ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

July 9, 2026

Latest News

shama

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিমন্ত্রী

হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

সুপার টাইফুন

ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

Ministry

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারে ফেরা ছাড়া বিকল্প ছিলো না: আইনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা, আসছে বড় পরিবর্তন

Highcourt

কোটা বাদ, মেধার ভিত্তিতে ৪৬ হাজার শিক্ষকের ফল আবারও প্রকাশের নির্দেশ

Tarek Rahman

ঢাকা নিয়ে উদ্বেগ, প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল গড়ার আহবান

প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa