Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নারীদের পিছিয়ে না রেখে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হবে : স্পিকার
জাতীয়

নারীদের পিছিয়ে না রেখে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হবে : স্পিকার

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 18, 2020Updated:জানুয়ারি 18, 20202 Mins Read
নারীদের পিছিয়ে না রেখে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হবে : স্পিকার
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীদের পিছিয়ে না রেখে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হবে।

আজ শনিবার চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নির্বাচনী এলাকা শিবচরে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে এসপিসিপিডি প্রকল্পের আওতায় ‘বাল্যবিবাহ প্রতিরোধপূর্বক মাতৃমৃত্যু হ্রাসকরণ’ শীর্ষক পরামর্শ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

এর আগে শিবচরের দত্তপাড়ায় চিফ হুইপের পিতা মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার। পরে তিনি ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই) কলেজ মসজিদের নির্মাণ কাজ ও প্রতিবন্ধীদের জন্য নির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন ।

তিনি বলেন, বাল্যবিয়ে রোধ, মাতৃমৃত্যু হ্রাস, জঙ্গি দমন, মাদকমুক্ত সমাজ গঠনে সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

যুগোপযোগী এ পরামর্শ কর্মশালা আয়োজনের জন্য আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এমন সৃজনশীল উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এ ধরনের আয়োজন বাল্যবিয়ে প্রতিরোধের মাধ্যমে মাতৃমৃত্যু হ্রাস এবং নারীদের সামগ্রিক উন্নয়নে সবাইকে অনুপ্রাণিত করবে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে সকলকে এগিয়ে আসতে হবে। মানসিকতার পরিবর্তন ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নারীদেরকে শিক্ষিত ও স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে।

স্পিকার বলেন, বাংলাদেশ প্রতিজ্ঞা করলে- বাংলাদেশ পারে, কেননা দেশের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত শক্তিশালী ও দূরদর্শী নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। বিশ্বকে তাক লাগিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, ২০২১ রূপকল্প বাস্তবায়নে ও ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নারীদের উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করতে হবে। নারীদের পিছিয়ে না রেখে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হবে। নারীদের শিক্ষায় এগিয়ে দিতে হবে- তবেই বাল্যবিবাহ রোধ করা যাবে এবং মাতৃমৃত্যু হ্রাস পাবে বলে তিনি উল্লেখ করেন।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে চিফ হুইপ নূর -ই- আলম চৌধুরী, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো, ইউএনএফপিএ প্রতিনিধি ড. আশা টার্কেলসন বক্তব্য রাখেন।

এছাড়া অনুষ্ঠানে হুইপ আবু সাঈদ আল মাহমুদ, ডা. আ ফ ম রুহুল হক এমপি, ফখরুল ইমাম, এসপি মাহবুবুর রহমান, এডিসি আজাহারুল ইসলাম বক্তব্য রাখেন।

এছাড়াও অনুষ্ঠানে আ স ম ফিরোজ এমপি, এ বি তাজুল ইসলাম এমপি, শামসুল হক টুকু এমপি, মেহের আফরোজ এমপি, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, সৈয়দা জাকিয়া নূর এমপি, ফখরুল ইমাম এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, ডা. হাবিবে মিল্লাত এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি ও সুবর্ণা মুস্তফা এমপি, উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

জুন 20, 2026
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
Latest News
আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa