Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home নারীবাদীরা যা খুশি বলতে পারেন; মেয়েদের ঘরের বাইরে খেলতে দিব না : আফ্রিদি
খেলাধুলা

নারীবাদীরা যা খুশি বলতে পারেন; মেয়েদের ঘরের বাইরে খেলতে দিব না : আফ্রিদি

By Sibbir OsmanMay 9, 2019Updated:May 9, 20192 Mins Read
Advertisement


স্পোর্টস ডেস্ক : খেলোয়াড়ী জীবনে বিতর্ক যার পিছু ছাড়েনি, খেলা ছাড়ার পর তিনি কেন বিতর্কের বাইরে থাকবেন? পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি এই মুহূর্তে বিতর্কে আছেন তার আত্মজীবনী ‘গেম চেঞ্জার’ এর কারণে। নিজের আসল বয়স ফাঁস, ম্যাচ ফিক্সিং নিয়ে বোমা ফাটানো, ভারতের গৌতম গম্ভীরকে তীব্র আক্রমণ, মেয়ে ভেবে ছেলের সঙ্গে প্রেম- সব আলোচনার সব রসদই মজুদ রয়েছে তার এই বইয়ে। তিনি নিজের পারিবারিক জীবন নিয়েও লিখেছেন। আফ্রিদি জানিয়েছেন, তার চার মেয়েকে ভবিষ্যতে কী বানাতে চান।

মেয়ে ভেবে এক ছেলের সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছেন আফ্রিদি। আসল ঘটনা প্রকাশ পাওয়ার পর তিনি মুষড়ে পড়েন এবং দ্রুত বিয়ে করে ফেলেন। একে একে তাদের ঘরে আসে চার কন্যা সন্তান- আকসা, আসমারা, আনশা এবং আজওয়া। তার বই থেকে জানা গেছে, তিনি তাঁর চার মেয়েকে খেলোয়াড় বানাতে চান। তবে ক্রিকেটার বানানোর ব্যাপারে একেবারেই আগ্রহী নন। শুধু ক্রিকেট নয়; বাইরে গিয়ে খেলতে হয় এমন কোনো খেলাতেই তার মেয়েদের তিনি দিতে চান না। তাহলে কী চান আফ্রিদি?

আত্মজীবনীতে তিনি লিখেছেন, ‘গত কয়েক বছরে চার মেয়ের বাবা হওয়ার সৌভাগ্য হয়েছে আমার। সত্যি বলতে কী, একেকজনের জন্মের পর আমার ভাগ্যের চাকা আরও বেশি করে ঘুরেছে। বাবার কাছে মেয়েরা আশীর্বাদ। আমার কাছে ওদের সবাই আশীর্বাদের মতো। আকসা এখন ক্লাস টেনে পড়ছে। আনশা পড়ছে ক্লাস নাইনে। খেলাধুলায় তারা বেশ ভালো। লেখাপড়ায় আরও ভালো। লেখাপড়া শেষ করার পর আনশা শহীদ আফ্রিদি ফাউন্ডেশনে কাজ করতে চায়। আজওয়া আর আসমারা সবচেয়ে ছোট। তারা যেমন খুশি তেমন সাজো খেলে সময় কাটায়।’

মেয়েদের খেলোয়াড় বানানোর বিষয়ে আফ্রিদি লিখেছেন, ‘আমি চাইব না তারা আমার মতো ক্রিকেট খেলাকে তারা পেশা হিসেবে গ্রহণ করুক। শুধু ক্রিকেট নয়, যেসব খেলা ঘরের বাইরে গিয়ে খেলতে হয়, আমি চাই না আমার মেয়েরা সেসব খেলা খেলুক। তবে যে কোনো ইনডোর গেমসে তারা চাইলে ক্যারিয়ার গড়তে পারে। কিন্তু ঘরের বাইরে নয়। ওদের মায়ের সঙ্গেও আমি এ নিয়ে কথা বলেছি। সেও আমার সঙ্গে একমত। সামাজিক ও ধর্মীয় অনুশাসনের কথা বিবেচনায় রেখেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। নারীবাদীরা আমাকে যা খুশি বলতে পারেন, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি।’

যেখানে সারাবিশ্বে মেয়েরা ঘর থেকে বাইরে বের হয়ে আসছে; চ্যালেঞ্জিং সব পেশায় কাজ করছে, ক্রিকেট-ফুটবলসহ প্রায় সব খেলা খেলছে; সেখানে আফ্রিদির এই মানসিকতা সেকেলে। ক্রিকেটাঙ্গনকে উস্কে দিয়ে ‘গেম চেঞ্জার’ এখন নারী অঙ্গনেও ঝড় তুলতে যাচ্ছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘মেয়েদের অধিকার আফ্রিদি আলোচনা খুশি খেলতে খেলাধুলা ঘরের দিব, না নারী নারীবাদীরা পরিবর্তন পারেন বক্তব্য বলতে বাইরে যা সুরক্ষা স্বাধীনতা
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

February 1, 2026
বিশ্বকাপে খেলবে পাকিস্তান

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

February 1, 2026
পাকিস্তান

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

February 1, 2026
Latest News
Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

বিশ্বকাপে খেলবে পাকিস্তান

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

পাকিস্তান

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বকাপের আম্পায়ার

বিশ্বকাপের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, বাংলাদেশের কেউ আছে কী?

বিশ্বকাপ বয়কটে বিপদের সামনে ভারত

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদের সামনে ভারত!

মিরপুর স্টেডিয়াম মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

মিরপুর স্টেডিয়ামে ম্যাচ ও অফিসিয়াল ইভেন্ট ছাড়া মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র: কে কার প্রতিপক্ষ

আর্জেন্টাইন ভক্ত

আর্জেন্টাইন ভক্তদের জন্য বড় সুখবর

বিসিসিআই

ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.