Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নারীর জয়যাত্রায় সকলকে সম্পৃক্ত করতে হবে : স্পিকার
জাতীয়

নারীর জয়যাত্রায় সকলকে সম্পৃক্ত করতে হবে : স্পিকার

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 9, 20203 Mins Read
নারীর জয়যাত্রায় সকলকে সম্পৃক্ত করতে হবে : স্পিকার
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সারাদেশের নারীদের ঐক্যবদ্ধ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সূচিত নারীর জয়যাত্রায় সকলকে সম্পৃক্ত করতে হবে।

তিনি আজ রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত ‘নারীর ক্ষমতায়নে বাংলাদেশ : শেখ হাসিনার অবদান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সাফিয়া খাতুনের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার ফারজানা মাহমুদ।

স্পিকার বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় নারীর সমতা, সমঅধিকার ও তাদের উন্নয়নে বিশ্বাস করতেন। তারই প্রমান বঙ্গবন্ধুর দেয়া সংবিধানে তিনি নারী-পুরুষের রাষ্ট্রীয় এবং সমাজ জীবনে সমান অধিকারের কথা বলে গেছেন। এই অধিকারটি সেখানে সন্নিবেশিত রয়েছে বলেই নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার বড় সুযোগটি কাজে লাগাতে পারছে।”

তিনি বলেন, বাংলাদেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের পথ সুগম করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সংসদে সংরক্ষিত মহিলা আসনের বিধানটি জাতির পিতা সংবিধানে সন্নিবেশ করে রাজনৈতিক ক্ষমতায়নের একটি পথ তৈরি করেছেন। ফলে বর্তমানে সংরক্ষিত মহিলা আসনে ৫০ জনসহ সংসদে বর্তমানে ৭২ জন নারী সংসদ সদস্য দায়িত্ব পালন করছেন। বিশ্বের অনেক দেশে এধরনের একটি সুযোগ তৈরির চেষ্টা করেও সফল হতে পারেনি। সংরক্ষিত নারী আসনের দায়িত্ব পালন করে অনেকে নিজেকে যোগ্য প্রমান করতে সক্ষম হয়েছেন এবং পরবর্তীতে সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন।

ড. শিরীন শারমিন বলেন, বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের সময় নারীবান্ধব নীতিমালা গ্রহণ করেছেন।

সংসদ নেতা প্রধানমন্ত্রী একজন নারী, বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ, সংসদ উপনেতা বেগম সাজেদা চৌধুরী এবং স্পিকার একজন নারী এ ধরনের অনন্য বৈশিষ্ট বিশ্বের কোন সংসদে আছে কিনা সেটা দেখার বিষয় বলে উল্লেখ করে তিনি বলেন, আজকের বাংলাদেশ নারীর ক্ষমতায়নে অনেক অগ্রসরমান।

স্পিকার বলেন, নারীর ক্ষমতায়ন এবং উন্নয়নের যে ভীত রচিত হয়েছে এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনারই অবদান।

মহিলা আওয়ামী লীগকে নারী শক্তির অনন্য প্রতীক হিসেবে উল্লেখ করে শিরীন শারমিন চৌধুরী বলেন, নারী কল্যাণ ও নারীর জন্য অধিক সুযোগ তৈরীতে মহিলা আওয়ামী লীগকে বিষয়ভিত্তিক সভা সেমিনার করার পরামর্শ দেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে যাওয়ার সাহস যুগিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন। বাংলাদেশের একমাত্র নারী ট্রেন চালক সালমা সাহসিকতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন- তা প্রত্যেক নারীর জন্য অনুসরণ ও অনুকরণ যোগ্য।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল পেশায় আজ নারীদের অংশগ্রহণ দৃশ্যমান। নারীরা অত্যন্ত দক্ষতার সাথে সকল দায়িত্ব পালন করছে। নারীদের সহিংসতা থেকে সুরক্ষা ও নারীর নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে তিনি নারীদের আরও সোচ্চার হওয়ার আহবান জানান।

নারী দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে ৭ জন অনন্যা নারীকে বিশেষ সম্মাননা দেয়া হয়। এরা হলেন- অ্যারোমা দত্ত এমপি, সেলিমা আহমেদ এমপি, বেগম বদরুন্নেসা আহমেদ (মরনোত্তর), তাসমিমা হোসেন, কন্ঠশিল্পী লায়লা হাসান, ড. হোসনেয়ারা বেগম ও জয়া চাকমা। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa