Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় পজিটিভ বাংলাদেশ নারী হয়েও দায়িত্ব পালন করছেন রেলক্রসিংয়ের
পজিটিভ বাংলাদেশ

নারী হয়েও দায়িত্ব পালন করছেন রেলক্রসিংয়ের

By rskaligonjnewsফেব্রুয়ারি 26, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক: ‘আমি আমার কাজকে ভালোবাসি। ভালোবাসি বলেই কাজ করে যাচ্ছি। আমার স্বামী ও পরিবার সবসময় আমাকে উৎসাহ দেন। আমি ইশ্বরদী থেকে বদলি হয়ে এ বছরেই গাজীপুরে কালামপুর (ই-১৬ গেট) রেলক্রসিংয়ে দায়িত্ব পালন করতে শুরু করেছি।’

নারী-১

Advertisement

জয়দেবপুর-রাজশাহী রেল লাইনের কালিয়াকৈর কালামপুর রেলক্রসিংয়ে আলাপকালে এইভাবে নিজের জীবনের কথা তুলে ধরেন গেট কিপার ইভা আক্তার (৩০)।

দায়িত্বশীল কাজের মাধ্যমে ইতোমধ্যে ইভা আক্তার তার কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন। গেটকিপার হিসাবে গত চার বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চলেছেন তিনি।

গাজীপুর সিটি করপোরেশনের ছোট দেওড়া এলাকার লিটন খানের স্ত্রী ইভা আক্তার। স্বামী ও পাঁচ বছরের সন্তান নিয়ে তার সংসার। ইভার স্বামী স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

ইভা আক্তার বলেন, ‘উচ্চমাধ্যমিক পাস করার পর বসে ছিলাম। চার বছর আগে নিয়োগ পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছি। দায়িত্ব নেওয়ার পর থেকে চার বছর একটানা কাজ করেছি ইশ্বরদীতে (টি-৩৭) গেটে।’

তিনি আরও বলেন, ‘আমি যখন প্রথম এখানে আসি রেলক্রসিংয়ের বারটি ওঠা-নামা করি এবং লাল-সবুজের পতাকা নিয়ে রেললাইনের পাশে দাঁড়িয়ে ট্রেনের চালককে যাওয়ার সংকেত দেই, তখন আশপাশের মানুষ কৌতুহলবশত আমার দিকে তাকিয়ে থাকতেন। কিন্তু এখন সবাই আমাকে সহযোগিতা করেন। উৎসাহ দেন। প্রতিদিন সংসারের কাজ শেষ করে বাসা থেকে বাসে করে কালিয়াকৈর কালামপুর রেলক্রসিংয়ে কাজে আসি। ৮ ঘণ্টা ডিউটি শেষে বাসে করে আবারো বাড়ি চলে যাই।’

এলাকাবাসীরা জানান, আগে রেলগেটে পুরুষদের দায়িত্ব পালন করতে দেখেছি। কিন্তু এই প্রথম একজন নারীকে এই কাজে দেখলাম। বিষয়টি খুবই ভালো লেগেছে। নারীরা এখন সব দায়িত্বই সঠিকভাবে পালন করছেন। পুরুষ গেটম্যানরা বিভিন্ন সময় চা খেতে এদিক সেদিক যান, কিন্তু উনি (ইভা আক্তার) ডিউটিরত অবস্থায় কোথাও যান না। যথেষ্ট পর্দার মধ্যে থেকে তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।

নারী

ইভা আক্তার বলেন, ‘আমি আমার কাজ সঠিকভাবে পালন করি। আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার দায়িত্বে ত্রুটি থেকে কোনো দুর্ঘটনা ঘটেনি। ইশ্বরদীতে থাকার সময়ে আরো দুইজন নারী আমার সঙ্গে গেট কিপারের দায়িত্ব পালন করতেন। অনেক নারীরা এখন গেটকিপারের কাজ করছেন। আমাদের বেতন ভাতা আরেকটু বৃদ্ধি করা হলে সংসার নিয়ে আরেকটু ভালোভাবে চলতে পারতাম।‘

গাজীপুর জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, ‘তিনি (ইভা আক্তার) এবছরে গাজীপুরে দায়িত্ব নিয়ে এসেছেন। সারাদেশে তার মতো অনেক নারীরাই গেট কিপারের দায়িত্ব পালন করছেন। নারীরা এই কাজে বেশ দক্ষতার পরিচয় দিচ্ছেন।’

চাকরির পিছনে না ছুটে নিয়ামত গড়ে তুলেছেন অর্কিড বাগান

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

ডিসেম্বর 25, 2024
bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

ডিসেম্বর 20, 2024
juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

ডিসেম্বর 19, 2024
Latest News
bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

d. younus

বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস

dhanmondi lake

রাজধানী ঢাকার ধানমন্ডি লেকে গাছে গাছে লাইব্রেরি

munsigonj

মুন্সীগঞ্জে কাজলী নদীর ‘প্রাণ ফেরাতে’ কচুরিপানা পরিষ্কার

cyclist

প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প

hajrat sahjalal bimanbondor

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেড়েছে যাত্রীসেবায় চমক

coral

কক্সবাজারের নাফ নদে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

remitance

চলতি মাসের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি সাড়ে ৬৩ লাখ ডলার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa