স্পোর্টস ডেস্ক: সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ের পরেও স্বস্তিতে নেই ব্রাজিল শিবির। ইনজুরির কারণে দলের সেরা তারকা নেইমারই যে মাঠের বাইরে। দানিলো, লুকাস পাকুয়েতাও ইনজুরিতে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারকে সাড়িয়ে তুলতে নাসার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

সার্বিয়ার ম্যাচেই কড়া ট্যাকলের শিকার হয়ে ডান পায়ের গোড়ালি মচকে গেছে নেইমারের। গ্রুপ পর্বে ব্রাজিলের বাকি দুই ম্যাচে নেইমারের খেলার সম্ভবনা নেই বললেই চলে। আজ সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। ব্রাজিল দলের চিকিৎসকরা নিশ্চিত করেছেন এই ম্যাচে নেইমারের খেলার কোনো সম্ভবনা নেই। ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর, ক্যামেরুনের বিপক্ষে গ্রুপের অপর ম্যাচেও ব্রাজিলিয়ান সুপারস্টারের খেলার সম্ভবনা নেই বললেই চলে।
নেইমার

Advertisement

তবে নক-আউট পর্বের ম্যাচে নেইমারকে ফিরে পেতে মরিয়া ব্রাজিল। সে জন্য নেইমার নিজে এবং ব্রাজিল দলের চিকিৎসকরা সব চেষ্টাই করছেন। মার্কার প্রতিবেদনে নেইমারের ইনজুরি সাড়তে নাসার প্রযুক্তি ব্যবহারের বিষয়টি উঠে এসেছে।

নাসার এই প্রযুক্তির নাম ‘কমপ্রেশন বুট’। এটি দ্রুত পায়ের চোট সেরে ওঠার জন্য ব্যবহার করা হয়। এই বুটে রয়েছে তিনটি ভিন্ন ম্যাসেজ প্রক্রিয়া–পায়ের রক্ত সঞ্চালন সক্রিয় করে এবং মাংসপেশির ফোলা ও ব্যথা কমায়, পেশির ওপর চাপ থাকার ক্লান্তি কমায়, জমে থাকা ল্যাকটিক অ্যাসিড ও নরম টিস্যুর ব্যাধি দূর করে এবং হাড়ের সমস্যা সারিয়ে তোলে।

এই চোট নিয়ে নেইমার আগেই ইনস্টাগ্রামে বলেছেন, ‘জাতীয় দলের জার্সি পরে আমি যে গর্ব অনুভব করি, তা ভাষায় প্রকাশ করতে পারব না। সৃষ্টিকর্তা আমাকে আরও একবার জন্ম নেওয়ার সুযোগ দিলে ব্রাজিলেই জন্ম নিতে চাইতাম..এখন আমার ক্যারিয়ারে অন্যতম কঠিন সময়। বিশ্বকাপে আবারও চোটে পড়েছি। তবে ফেরার ব্যাপারে আমি নিশ্চিত। দেশের মানুষকে ও দেশকে সাহায্য করতে আমি সবকিছুই করব।’

মেসি যেন আমার সামনে না পড়ে, মেক্সিকান বক্সারের হুমকি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.