ঢাকা-৮ আসনে ভোট গণনা প্রক্রিয়ায় বিএনপির প্রার্থী মির্জা আব্বাস হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ঢাকা-৮ আসনে মিলেনিয়াম ইউনিভার্সিটি ভোটকেন্দ্রে ভোট গণনায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। মির্জা আব্বাস নিজে উপস্থিত থেকে গণনা প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন।
চট্টগ্রাম-৫ লক্ষ ভোটের ব্যবধানে জিতলেন ধানের শীষের মীর হেলাল
এরপর আরেকটি স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, এখনো ৩৫ কেন্দ্রের ফলাফল বাকি। রেজাল্ট আটকিয়ে রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


