জয়ী এনসিপি

Advertisement
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয় প্রার্থী বিজয় নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে ভেরিফায়েড ফেসবুক পেজে ছয়জন প্রার্থীকে অভিনন্দন জানানো হয়।

এনসিপির বিজয়ী প্রার্থীরা হলেন- দলটির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম, সদস্য সচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের প্রার্থী হান্নান মাসউদ, কুড়িগ্রাম-২ আসনের আতিকুর রহমান মোজাহিদ ও নারায়াণগঞ্জ-৪ আসনে আব্দুল্লাহ আল আমিন।

দলটির দাবি, আরও বেশ কিছু আসনে এনসিপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। চূড়ান্ত ফল ঘোষণার পূর্ব পর্যন্ত দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সকল নেতাকর্মীদের ভোটকেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছেন।

‘জামায়াতের রাজনীতি মানুষ পছন্দ করেনি বলেই বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পেয়েছে’

যদিও ভোট গ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.