
আফগানদের দেওয়া ১২৫ রানের লক্ষ্যে পৌঁছতে কিউইদের লেগেছে ১৮.১ ওভার। কেন উইলিয়ামসন ৪২ বলে ৪০ ও ডেভন কনওয়ে ৩২ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন। মুজিব-উর-রহমান ও রশিদ খান একটি করে উইকেট নেন।
এর আগে, টস জিতে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান সংগ্রহ করে আফগানরা। আফগানিস্তানের মোট রানের অর্ধেকেরও বেশি আসে নাজিবউল্লাহ জাদরানের ব্যাট থেকে। ৪৮ বলে ৩ ছক্কা ও ৬ চারে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া গুলবাদিন নাঈব ১৫ ও মোহাম্মদ নবী ১৪ রান করেন। এই তিনজন ছাড়া অন্য কোনো আফগান ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।
কিউই পেসার টেন্ট বোল্ট ৩টি ও টিম সাউদি ২টি উইকেট নিয়েছেন। এছাড়া অ্যাডাম মিলনে, ইশ সোদি ও জেমি নিশাম একটি করে উইকেট লাভ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



