Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা নিউজিল্যান্ড সফরে দলগত নৈপুণ্যের ওপর জোড় দিলেন মাহমুদুল্লাহ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

নিউজিল্যান্ড সফরে দলগত নৈপুণ্যের ওপর জোড় দিলেন মাহমুদুল্লাহ

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 9, 20213 Mins Read
নিউজিল্যান্ড সফরে দলগত নৈপুণ্যের ওপর জোড় দিলেন মাহমুদুল্লাহ
ফাইল ছবি
Advertisement

স্পোর্টস ডেস্ক: চলমান নিউজিল্যান্ড সফরে সাফল্য পেতে হলে তিন বিভাগে ভালো খেলার পাশাপাশি দলগতভাবে খেলার ওপরর জোড় দিয়েছেন বাংলাদেশের টি-টুয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের জন্য নিউজিল্যান্ড সফর কঠিন হতে যাচ্ছে। নিউজিল্যান্ডের মাটিতে কখনোই ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এখন পর্যন্ত ৯টি টেস্ট, ১৩টি ওয়ানডে ও চারটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে টাইগাররা। ২৬ ম্যাচের সবগুলোতেই হেরেছে বাংলাদেশ।

তবে নিউজিল্যান্ডের কন্ডিশন কঠিন জেনেও সীমিত ওভারের ক্রিকেটে রেকর্ডের ভিত্তিতে বাংলাদেশের খেলোয়াড়রা ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী।

এছাড়া বর্তমানে টগবগে মেজাজে রয়েছে নিউজিল্যান্ড দল। সম্প্রতি প্রতিবেশি দেশ অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তার মাহমুদুল্লাহ বলেন, ‘নিউজিল্যান্ডের কন্ডিশন সবসময়ই চ্যালেঞ্জিং।’

তিনি আরও বলেন, ‘এটি আমাদের পক্ষে সহজ হবে না। দল হিসেবে আমাদের তিন বিভাগেই পারফরমেন্স করতে হবে। নিউজিল্যান্ড দল দারুন ছন্দে রয়েছে। সদ্যই তারা অস্ট্রেলিয়াকে টি-টুয়েন্টি সিরিজে হারিয়েছে। তাদের শক্তির কথা চিন্তা করাই আমাদের জন্য ভালো হবে। আমাদের শক্তি ও দুর্বলতাগুলো নিয়ে ভাবতে হবে। আমি মনে করি, আমাদের যদি ভালো ক্রিকেট খেলার মানসিকতা থাকে তবে আমরা ভালো করতে পারবো।’

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে নিউজিল্যান্ডে পা রাখে বাংলাদেশ। বর্তমানে নিয়নুযায়ী কোয়ারেন্টাইনে রয়েছে বাংলাদেশ দল। এরমধ্যে ছোট-ছোট গ্রুপে অনুশীলন শুরু করেছে তারা। বর্তমানে দু’ঘন্টা অনুশীলন করার অনুমতি পেয়েছে তারা।

১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে পুরো দল অনুশীলন করার অনুমতি পাবে। বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষ হবার একদিন আগে আবারো করোনা পরীক্ষা করা হবে খেলোয়াড়দের।

মাহমুদুল্লাহ বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা অনুশীলন করছি। উইকেটও খুুব ভালো। আমরা আমাদের দু’ঘন্টা সর্বাত্মক চেষ্টা করছি ্এবং আমরা এটি উপভোগ করছি। কোয়ারেন্টাইনের আরও একটি দিন আছে। আমি প্রার্থনা করছি, যাতে সকলের ফল নেগেটিভ আসে এবং সকলেই বাইরে যেতে পারে।’

অতীত অভিজ্ঞতা থেকে মাহমুদুল্লাহ আরও জানান, নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো করতে হলে বাউন্সের সাথে ব্যাটসম্যানদের মানিয়ে নিতে হবে, বোলারদের সঠিক লাইনে বল করতে হবে।

মাহমুদুল্লাহ বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব আমি উইকেট বোঝার চেষ্টা করি। আমি উইকেটের বাউন্সের সাথে মানিয়ে নিতে চেষ্টা করি কারন এখানে সর্বদা বাউন্স থাকে। তাই এখানে মানিয়ে নেয়ার প্রয়োজন রয়েছে। বেসিক ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের বেসিক কাজগুলো সঠিকভাবে করতে পারি, তবে ফলাফল ভালো হবে।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, এখানে বোলিং করাটা বোলারদের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে। তাদের সঠিক লেন্থে থাকতে হবে। কারণ এখানে সঠিক লাইন লেন্থ খুব গুরুত্বপূর্ণ। যদি তারা সঠিক লাইন লেন্থ সর্ম্পকে ধারনা রাখতে পারে, তবে বাউন্ডারি আটকাতে পারবে। সহজে বাউন্ডারি না দেয়ার জন্য আমাদের সর্তক থাকতে হবে এবং ধারাবাহিকভাবে আমাদের সঠিক লাইন লেন্থ বজায় রাখতে হবে।’

ডুনেডিনের ইউনিভার্সিটি অব ওটাগোতে আগামী ২০ মার্চ থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। ক্রাইস্টচার্চের হেগলি ওভালে ২৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ২৬ মার্চ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। প্রথম ও তৃতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৪টায়। আর দ্বিতীয় শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

হ্যামিল্টনের সিডন পার্কে ২৮ মার্চ বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ৩০ মার্চ ও পহেলা এপ্রিল হবে পরের দু’টি টি-টুয়েন্টি। শেষ দু’টি টি-টুয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
brazil-commentator

মেসির প্রশংসা করে বিপাকে ব্রাজিলের জনপ্রিয় ধারাভাষ্যকার

July 18, 2026
এমবাপ্পে

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি খেলবে এমবাপ্পে?

July 18, 2026
ফকল্যান্ড

ফকল্যান্ড নিয়ে বিতর্কিত বার্তা কীভাবে মাঠে পৌঁছাল, সামনে এল নতুন তথ্য

July 18, 2026

Latest News

brazil-commentator

মেসির প্রশংসা করে বিপাকে ব্রাজিলের জনপ্রিয় ধারাভাষ্যকার

এমবাপ্পে

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি খেলবে এমবাপ্পে?

ফকল্যান্ড

ফকল্যান্ড নিয়ে বিতর্কিত বার্তা কীভাবে মাঠে পৌঁছাল, সামনে এল নতুন তথ্য

Town

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

ফিফা প্রধান

লাল কার্ড বিতর্ক: ফের উসকে দিলেন ট্রাম্প, প্রশংসা করলেন ফিফা প্রধানের

স্কালোনি

ইতিহাসে গড়ার দ্বারপ্রান্তে স্কালোনি

Iyamal

ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে সুখবর

আর্জেন্টিনা

ফাইনালের আগে ভ্রমণ বিপর্যয়ে আর্জেন্টিনা

World Cup

এআই জানালো বিশ্বকাপ জিতবে কে

সাকিব-তাসকিন

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেফতার!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa