Close Menu
Bangla news
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
Bangla news
Home নিখোঁজের ২১ দিন পর ভারত থেকে ১৩ জেলের ভিডিও কল
জাতীয় ডেস্ক
আন্তর্জাতিক জাতীয় স্লাইডার

নিখোঁজের ২১ দিন পর ভারত থেকে ১৩ জেলের ভিডিও কল

জাতীয় ডেস্কArif ArifArmanDecember 2, 20252 Mins Read
Advertisement

১৩ জেলের ভিডিও কলসাগরে মাছ শিকারে গিয়ে ভোলার লালমোহন উপজেলার নিখোঁজ হওয়া ১৩ জেলের সন্ধান মিলেছে।

সোমবার (১লা ডিসেম্বর) দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের একটি কারাগার থেকে নিখোঁজ জেলেরা ভিডিও কলে তাদের পরিবারের সঙ্গে কথা বলেছেন। ২১ দিন পর ১৩ জেলের জীবিত থাকার খবরে স্বস্তি ফিরেছে জেলেদের পরিবারে।

তবে ভারতের কারাগারে থাকা ১৩ জেলেকে দ্রুত দেশের ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।

স্বজনরা জানান, গত ১০ নভেম্বর লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাতিরখাল মৎস্যঘাট এলাকা থেকে ১৩ জেলে সাগরে মাছ শিকারের যান। এরপর থেকে পরিবারের সঙ্গে তাদের আর যোগাযোগ হয়নি। ১৩ জেলে নিখোঁজের খবরে জেলেদের পরিবারে নেমে আসে উদ্বেগ ও উৎকণ্ঠা। সবশেষ সোমবার দুপুরে ভারতের একটি কারাগার থেকে পরিবারের কাছে ভিডিও কল করেন জেলেরা।

ভারতের কারাগারে থাকা জেলেরা হলেন- লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দলিল মাস্টার বাজার এলাকার মো. মাকসুদুর রহমান, মো. খোকন, মো. হেলাল, মো. শামিম, মো. সাব্বির, মো. সজিব, মো. জাহাঙ্গীর, মো. নাছির মাঝি এবং একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাতিরখাল এলাকার আব্দুল মালেক, মো. ফারুক, মো. মাকসুদ, মো. আলম মাঝি ও মো. ফারুক।

জেলে হেলালের স্ত্রী মিতু বেগম বলেন, সাগরে মাছ ধরতে যাওয়ার পর থেকেই আমার স্বামীর কোনো খোঁজ পাচ্ছিলাম না। ২১ দিন পর ভারত থেকে আমার স্বামী ইমোতে (ভিডি কলিং অ্যাপস) কল দিয়েছে। বলেছেন, তারা সবাই সেখানের একটি কারাগারে আছেন। আমার স্বামীসহ সবাই বেঁচে থাকায় মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তাদেরকে ফিরিয়ে আনতে সরকারের কাছে বিনীত অনুরোধ করছি।

ধলীগৌরনগর ইউনিয়ন পশ্চিম শাখা বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন নসু জানান, জেলেদের পরিবারগুলো এতদিন ধরে খুব উৎকণ্ঠায় ছিলেন। তারা স্বজনদের খোঁজে দিশেহারা হয়ে পড়েন। তবে তাদের সেই দুশ্চিন্তা এখন দূর হয়েছে। সোমবার ভারতের একটি কারাগার থেকে তারা পরিবারের সঙ্গে কথা বলেছেন। তাই ওইসব পরিবারের পক্ষ থেকে আমি সরকারের কাছে দাবি করছি; যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যেন ভারতে থাকা জেলেদের ফিরিয়ে আনা হয়।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, আমরা ধারণা করছি সাগরে মাছ শিকার করতে গিয়ে ভারতের জলসীমায় ঢুকে পড়েন জেলেরা। এরপর তাদের ভারতের নৌবাহিনীর সদস্যরা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে তারা ভারতের পশ্চিমবঙ্গের একটি কারাগারে রয়েছেন। এখন আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো। এরপর কর্তৃপক্ষ ভারতে থাকা জেলেদের দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

সূত্রঃইত্তেফাক

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় (২১ ১৩ আন্তর্জাতিক কল জেলের থেকে দিন নিখোঁজের পর ভারত ভিডিও স্লাইডার
Related Posts
প্রধান বিচারপতি

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষে যে বার্তা দিলেন সিইসি

December 9, 2025
Train

বাড়লো পূর্বাঞ্চলের ট্রেনের ভাড়া

December 9, 2025
ঘন কুয়াশা

ঘন কুয়াশা নিয়ে নতুন বার্তা

December 9, 2025
Latest News
প্রধান বিচারপতি

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষে যে বার্তা দিলেন সিইসি

Train

বাড়লো পূর্বাঞ্চলের ট্রেনের ভাড়া

ঘন কুয়াশা

ঘন কুয়াশা নিয়ে নতুন বার্তা

দক্ষিণ সুদানে গেল বাংলাদেশ নৌবাহিনীর ৯৯ সদস্য

পে-স্কেল

পে-স্কেল নিয়ে বড় সুখবর

সিইসি

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে সিইসি

ইসি মাসউদ

তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ জানালেন ইসি মাসউদ

অস্থায়ী স্বামী

পুরুষের অভাবে যে দেশে ‘অস্থায়ী স্বামী’ ভাড়া করছেন নারীরা!

জাহাজ

৪০০ বছর ধরে সমুদ্রে ভেসে বেড়াচ্ছে অভিশপ্ত জাহাজ

Police

সাফাই সাক্ষ্যতে মুখ চেপে ধরার কারণ উল্লেখ করলেন আসামি আরশাদ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.