Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : জাকার্তা থেকে উড্ডয়নের পর পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া যাত্রীবাহী বিমানের খোঁজে উদ্ধার অভিযান শুরু করেছে ইন্দোনেশিয়া।

শনিবার সুকর্নো-হাত্তা বিমানবন্দর থেকে পশ্চিম কালিমান্তান প্রদেশের রাজধানী পন্টিয়ানাক এর উদ্দেশ্যে যাত্রা শুরু করার চার মিনিটের মধ্যেই বিমানবন্দরের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিমানটির।

শ্রীবিজয়া এয়ার লাইন্সের ফ্লাইট এসজে-১৮২ বিমানটিতে ৫০ জন যাত্রী, ৪ জন ক্রু ও ২ জন পাইলট ছিল বলে জানা যায়।

বোয়িং ৭৩৭-৫০০ মডেলের বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার সময়টিতে প্রায় ১০ হাজার ফুট উচ্চতায় ছিল।

বিমানটির ভাগ্যে কী ঘটেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। সমুদ্র এবং আকাশে অনুসন্ধান চালাচ্ছে ইন্দোনেশিয়ার বাহিনী। এরমধ্যে ১১ টি সামুদ্রিক জাহাজ যোগ দিয়েছে বলে জানা গেছে। ফ্লাইটটিতে মোট ৬২জন আরোহী ছিলেন।

এর আগে বিমান নিখোঁজ হওয়ার সংবাদটি নিশ্চিত করে সরকারের মুখপাত্র আদিতা ইরাবতি জানিয়েছেন, এই বিষয়ে তদন্ত চলছে। সরকারের অনুসন্ধান কমিটি, উদ্ধারকারী সংস্থা ও জাতীয় যোগাযোগ নিরাপত্তা কমিটি সমন্বয়ের মাধ্যমে কাজ করছে।

সুকর্নো-হাত্তা বিমানবন্দর এর মুখপাত্র হাইরুল আনোয়ার বলেছেন, ল্যানক্যাং দ্বীপের কাছকাছি পৌঁছানোর পর প্লেনটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে সমুদ্র থেকে কিছু ভগ্নাংশ উদ্ধারের ছবি প্রচার করা হয়েছে স্থানীয় গণমাধ্যমে।

সিএনএন ইন্দোনেশিয়াকে সেখানকার একজন নিরাপত্তাকর্মী কিছু তার ও ধাতব বস্তু খুঁজে পাওয়ার তথ্য জানিয়েছেন।

যোগাযোগ মন্ত্রণালয়ের একটি টহল নৌকা সম্ভাব্য ‘দুর্ঘটনাস্থল’ থেকে মানব দেহের কিছু অংশ খুঁজে পেয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম কম্পাস।

বিমানটি বিধ্বস্ত হয়েছে কীনা সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কোন কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ার গণমাধ্যম মেরডেকা জানিয়েছেন, বিমানের ট্র্যাকিংটি উচ্চতা হ্রাসের পরে জাকার্তার ঠিক উত্তর দিকে উপকূলে শেষ হয়েছে। ধারণা করা হচ্ছে এটি সমুদ্রে বিধ্বস্ত হয়েছে।

উপকূল অঞ্চলেরর কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, স্থানীয়রা সমুদ্রে কিছু একটা বিধ্বস্ত হওয়ার আওয়াজ পেয়েছেন। তবে, দেশটির কর্তৃপক্ষ এ ধরনের তথ্য এখনো নিশ্চিত করেনি। ইন্দোনেশিয়ান নৌবাহিনীর ১১টি জাহাজসহ সমুদ্র ও বিমান অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই বিষয়ে আরো তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে। উদ্ধারকারী সংস্থা একটি সার্চ কমিটি পাঠিয়েছে।

ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এক টুইটে জানায়, জাকার্তা থেকে উড়াল দেয়ার চার মিনিট পর সেটি আকাশে ১০ হাজার ফুটের বেশি উচ্চতায় অবস্থান করছিল। সেখানে এক মিনিটের কম সময় অবস্থানের পর হঠাৎ করেই সেটি রাডার থেকে হারিয়ে যায়।

এদিকে জাতার্কার উত্তরে পানিসীমায় বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে দাবি করেছেন মৎস্যজীবীরা। যার ছবি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে অনলাইনে। তবে বিমান উধাও হয়ে যাওয়ার ঘটনা নিয়ে বিমান সংস্থা শ্রীবিজয়া এয়ারের পক্ষ থেকে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে, আপাতত তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

বিমানের গতিবিধিতে নজরদারি চালানো ওয়েবসাইট ফ্লাইটর‌্যাডার টোয়েন্টিফোরের তথ্য অনুযায়ী, শনিবার দুপুর আড়াইটা নাগাদ (স্থানীয় সময়) জাকার্তা থেকে এসজে১৮২ বিমানটি উড্ডয়ন করে। সেটির গন্তব্য ছিল ওয়েস্ট কালিম্যানতান প্রদেশের পন্টিনায়াক। কিন্তু উড়ানের চার মিনিটের মধ্যেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে ২৭ বছরের পুরনো বোয়িং ৭৩৭-৫০০ উড়ানের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এক মিনিটেরও কম সময় বিমানটি ১০,০০০ ফুট নীচে নেমে যায় বলে জানানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.