Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নিজস্ব কারখানায় বাস তৈরি করছে বিআরটিসি
জাতীয়

নিজস্ব কারখানায় বাস তৈরি করছে বিআরটিসি

By Bhuiyan Md TomalJune 2, 20242 Mins Read

নিজস্ব কারখানায় বাস তৈরি করছে বিআরটিসি

Advertisement
জুমবাংলা ডেস্ক : বিদেশ থেকে আনা যন্ত্রাংশের (চেসিস) ওপর ভিত্তি করে নিজস্ব কারখানায় বাস তৈরি করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এরই মধ্যে দুটি বাস তৈরির কাজ শেষ করেছে রাষ্ট্রায়ত্ত এই পরিবহন সংস্থা। প্রথম ধাপে আরও কয়েকটি বাস তৈরির প্রক্রিয়া চলছে।

শনিবার (১ জুন) রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত বাস ডিপোর নবনির্মিত ইয়ার্ড ও প্রধান ফটক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম এসব তথ্য জানান।

তাজুল ইসলাম বলেন, আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা দুটি বাস বিমানবন্দরের শাটল রুটে ব্যবহার করা হবে। বিদেশ থেকে আসা প্রবাসী ভাইদের জন্য তা বিশেষ সুবিধা হিসেবে থাকবে। ৩০-৪০ জন যাত্রী একটি বাসে ভ্রমণ করতে পারবেন। যাত্রীদের লাগেজ রাখার জন্য বাসে সুব্যবস্থা রাখা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, এই বাস দুটি ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় শাটলভাবে ঘুরতে থাকবে। বিমানবন্দর থেকে বিভিন্ন বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে যাবে। শিগগির মন্ত্রণালয় থেকে উদ্বোধনের দিন নির্ধারণ করা হবে।

বর্তমানে বিআরটিসির বহরে যাত্রীবাহী বাস রয়েছে এক হাজার ৩৫০টি। তা সুইডেন, জাপান, চীন, কোরিয়া ও ভারতের মতো দেশ থেকে কেনা হয়েছে। এখন নতুন করে দক্ষিণ কোরিয়া থেকে সংকুচিত প্রাকৃতিক গ্যাসে (সিএনজি) চালিত ৩৫০টি এবং ভারত থেকে ১০০টি বিদ্যুৎচালিত বাস কেনার প্রক্রিয়া চলছে।

বিআরটিসির চেয়ারম্যান বলেন, চেসিস বানানোর সক্ষমতা এখনো আমাদের হয়নি। এই চেসিস বাদ দিয়ে পুরোপুরি একটি গাড়ি বানানোর শতভাগ সক্ষমতা বিআরটিসির রয়েছে। বিদেশ থেকে চেসিস এনে আমাদের নিজস্ব কারখানায় বাস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ধীরে ধীরে আমাদের বাস আমরাই উৎপাদন করতে চাই।

তাজুল ইসলাম বলেন, ২০১২ সালে বন্ধ হয়ে যাওয়া গাজীপুরের সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানা পুনরায় চালু করা হয়েছে। পুরোনো মেশিনারিজ পরিবর্তন করে নতুন মেশিনারিজ সরঞ্জামযুক্ত কারখানার সক্ষমতা বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। তা ছাড়া ঢাকার তেজগাঁওয়ের কেন্দ্রীয় মেরামত কারখানা আধুনিকায়ন করা হয়েছে। এসব কারখানার কর্মীদের উন্নত প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হয়েছে। বিআরটিসির নিজস্ব কারখানায়, নিজস্ব কর্মীদের দিয়ে বাস তৈরির সক্ষমতা তৈরি হয়েছে।

তিনি বলেন, আগে বিআরটিসি থেকে অবসরের পর অর্থ পেতে মানুষকে দ্বারে দ্বারে ঘুরতে হতো। এখন আর সেদিন নেই। এখন প্রতিষ্ঠানের সবাই সকল সুযোগ-সুবিধা ভোগ করছেন। নিয়মিত বেতন পাচ্ছেন লাভজনক প্রতিষ্ঠানের মধ্য দিয়ে বিআরটিসি আজ ঘুড়ে দাঁড়িয়েছে।

নিউইয়র্কে প্রবাসীদের মাঝে ব্র্যাক ব্যাংকের ‘বন্ধন’-এর প্রচারণা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
আয়েশা

দুই হাত ছাড়াই মাস্টার্স পাস, সরকারি চাকরির অপেক্ষায় সংগ্রামী আয়েশা

June 26, 2026
কারখানা

একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

June 26, 2026
তারেক

চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

June 26, 2026

Latest News

আয়েশা

দুই হাত ছাড়াই মাস্টার্স পাস, সরকারি চাকরির অপেক্ষায় সংগ্রামী আয়েশা

কারখানা

একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

তারেক

চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কারণ

নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

বৈঠক

শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa