Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন রিটা
রাজনীতি

নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন রিটা

By Shamim RezaSeptember 9, 2019Updated:September 9, 20192 Mins Read

নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন রিটা
২০ দলীয় জোটের শরিক পিপলস পার্টি অব বাংলাদেশের চেয়ারম্যান রিটা রহমান। ফাইল ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক : আত্মপ্রকাশের দশ মাসের মধ্যেই দল বিলুপ্ত করে বিএনপির সঙ্গে একীভূত হলো ২০ দলীয় জোটের শরিক পিপলস পার্টি অব বাংলাদেশ। এর আগে দলটির চেয়ারম্যান রিটা রহমানকে রংপুর-৩ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করে বিএনপি।

এই আসনে একাদশ সংসদ নির্বাচনেও বিএনপির প্রার্থী ছিলেন রিটা রহমান। তিনি বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সদস্য এবং জিয়াউর রহমান সরকারের সিনিয়র মন্ত্রী মশিয়ুর রহমান যাদু মিয়ার মেয়ে।

রবিবার রিটা রহমান রাজধানীর বাসায় দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে দল বিলুপ্ত করে বিএনপিতে একীভূত হওয়ার ঘোষণা দেন তিনি। পরে পিপলস পার্টির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

এ ব্যাপারে রিটা রহমান বলেন, ‘আমরা আমাদের দলকে বিলুপ্ত ঘোষণা করে বিএনপির সঙ্গে এক হয়েছি। এ সিদ্ধান্তের প্রস্তাব দিয়ে রেখেছিলাম জানুয়ারি মাসে। এখন তা ঘোষণা করা হলো। আমরা একই ধরনের রাজনীতি করি। ছোট ছোট দল করে লাভ নেই। তার থেকে বড় দলের সঙ্গে থাকলে বড় দল আরও শক্তিশালী হবে।’

গত বছরের ৪ নভেম্বর আত্মপ্রকাশ ঘটে পিপলস পার্টি অব বাংলাদেশের। পরে তারা বিএনপি জোটে যোগ দেয়। এদিকে রংপুর-৩ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী হতে রিটা রহমান ছাড়াও দলীয় মনোনয়নপত্র নিয়েছিলেন সদ্য প্রয়াত মহানগর সভাপতি মোজাফফর হোসেনের স্ত্রী সুফিয়া হোসেন, রংপুর মহানগর সহসভাপতি কাওসার জামান বাবলা, মহানগর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু ও জেলা সাধারণ সম্পাদক রইসউদ্দিন। তবে বিএনপির মনোনয়ন বোর্ড দলের মনোনয়নপ্রত্যাশীদের বাদ দিয়ে রিটা রহমানকেই বেছে নিয়েছে। সূত্র : ইত্তেফাক

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

June 22, 2026
জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

June 22, 2026
তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

June 21, 2026

Latest News

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

Jamayat

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa