Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নিজ কেন্দ্রে ৬ ভোট পে‌লেন চেয়ারম্যান প্রার্থী!
জাতীয় রাজনীতি

নিজ কেন্দ্রে ৬ ভোট পে‌লেন চেয়ারম্যান প্রার্থী!

By Sibbir OsmanNovember 29, 20212 Mins Read

জুমবাংলা ডেস্ক: সদ্য সমাপ্ত টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌ ইউনিয়ন প‌রিষদ নির্বাচ‌নে কৃষক শ্রমিক জনতা লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন (গামছা প্রতীক) একটি কে‌ন্দ্রে এক ভোট পে‌য়ে‌ছেন।

রবিবার (২৮ নভেম্বর) উপজেলার সল্লা ইউ‌নিয়‌নের দেউপুর সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য় কে‌ন্দ্রে গামছা প্রতী‌কে ফারুক হো‌সেন এক ভোট পান।

এতে ওই প্রার্থী তার জামানত হারাবেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন নির্বাচন কর্মকর্তা। এছাড়া ফারুক হোসেনের নিজ গ্রাম আনা‌লিয়াবা‌ড়ি কে‌ন্দ্রেও ভোট পান ৬‌টি।

সল্লা ইউ‌নিয়‌নের নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন জানান, গামছা প্রতী‌কে চেয়ারম্যার প্রার্থী ফারুক হোসেন মোট ৩৫টি ভোট পেয়েছেন।

প্রার্থী ফারুক হো‌সেন জানান, গত ১৫ ন‌ভেম্বর অনানুষ্ঠা‌নিকভা‌বে নির্বাচন থে‌কে স‌রে দাঁড়িয়ে‌ছেন তিনি। পোস্টার ছাপা‌নো হ‌লেও তা কোনো জায়গায় লাগা‌নো হয়‌নি। ভো‌টের মা‌ঠেও ছিলেন না তাই হয়ত কোনো কোনো কে‌ন্দ্রে ক‌য়েক‌টি ভোট প‌ড়ে‌ছে। এছাড়া গামছা প্রতী‌কে যে ভোট প‌ড়ে‌ছে তা হয়ত কেউ ভাল‌বে‌সে দি‌য়ে‌ছেন।
নিজ কেন্দ্রে ৬ ভোট পে‌লেন চেয়ারম্যান প্রার্থী!

Advertisement

কা‌লিহাতী উপ‌জেলা নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন গণমাধ্যমকে জানান, এক‌টি ইউ‌নিয়‌নের কা‌স্টিং ভো‌টের শতকরা ১২ শতাংশ ভোট না পে‌লে ওই প্রার্থীর জামানত বা‌তিল হ‌বে। সল্লা ইউ‌নিয়‌নে নৌকা প্রার্থী বেসরকা‌রিভা‌বে নির্বা‌চিত হ‌য়ে‌ছে। গামছা প্রতী‌কে ক‌য়েক‌টি ভোট প‌ড়ে‌ছে।

এদিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জয়জয়কার হয়েছে। ১০টি ইউনিয়নের মধ্যে ৯টিতে নৌকা এবং একটিতে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন। গতকাল রবিবার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কেন্দ্র থেকে বেসরকারি ফলাফলে জানা যায়, নারান্দিয়া ইউনিয়নে মাসুদ তালুকদার ( নৌকা), দশকিয়া ইউনিয়নে আব্দুল মালেক ভুঁইয়া ( নৌকা), সল্লা ইউনিয়নে আব্দুল আলিম ( নৌকা), কোকডহরা ইউনিয়নে নূরুল ইসলাম (নৌকা), সহদেবপুর ইউনিয়নে মোখলেছুর রহমান খান ফরিদ ( নৌকা), নাগবাড়ী ইউনিয়নে আব্দুল কাইয়ুম বিপ্লব (নৌকা), গোহালিয়াবাড়ী ইউনিয়নে আব্দুল হাই আকন্দ (নৌকা), দুর্গাপুর ইউনিয়নে স্বতন্ত্র সিরাজুল ইসলাম (আওয়ামী লীগ বিদ্রোহী), বল্লা ইউনিয়নে ফরিদ খান (নৌকা) এবং পাইকড়া ইউনিয়নে আজাদ হোসেন (নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

এদিকে সহদেবপুর ইউনিয়নে স্বতন্ত্র দুই প্রার্থী মাসুদুর রহমান বালা এবং আইয়ুব আলী বিভিন্ন অভিযোগে দুপুরেই ভোট বর্জন করেন। নাগবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাকসুদুুর রহমান সিদ্দিকী মিল্টন তার ফেসবুকে নির্বাচনের বিভিন্ন অনিয়ম ও বাধা তুলে ধরে স্ট্যাটাস দিয়েছেন। এ ছাড়া ভোটের সার্বিক পরিস্থিতি ভালো ছিল।

কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার বলেন, নৌকা মানেই উন্নয়ন। তাই জনগণ উন্নয়নের স্বার্থে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, টাঙ্গাইলের ৩টি উপজেলার ২৪টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় আজ ভোট অনুষ্ঠিত হয়। ভোটাররা অবাধ ও সুষ্ঠুভাবে তাদের ভোট প্রদান করেন।

স্বামীর পিঠে চড়ে ভোট দিলেন রওশন আক্তার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

June 23, 2026
BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

June 23, 2026
স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

June 23, 2026

Latest News

Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৫ কোটি গাছ রোপণ

২৫ কোটি গাছ রোপণ : বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa