Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নিজ খরচে ১৪ বছরে ৬১ অসহায় মেয়ের বিয়ে দিয়েছেন রুহুল আমীন
জাতীয়

নিজ খরচে ১৪ বছরে ৬১ অসহায় মেয়ের বিয়ে দিয়েছেন রুহুল আমীন

By Sibbir OsmanDecember 19, 20213 Mins Read

জুমবাংলা ডেস্ক: অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার চন্ডিপুর গ্রামের মো. রুহুল আমিন রুবেল। কোনো নেতা হওয়ার স্বপ্নে নয়, মানবসেবার ব্রত নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন নিয়মিত। তিনি চন্ডিপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেন সরকারের ছেলে। পেশায় ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, রুহুল আমিন রুবেল দীর্ঘ ১৪ বছরে অসহায় হতদরিদ্র পরিবারের ৬১ জন মেয়েকে নিজ খরচে বিয়ে দিয়েছেন। শুধু বিয়ে দিয়েই শেষ নয়, বিয়ের পর ওই মেয়ে ও জামাইকে সাধ্যমতো সার্বিক সহযোগিতাও করেন তিনি। গরিবের মুখে হাসি ফোটানোই যার স্বপ্ন। ছোটবেলায় অসহায় সহপাঠীদের সাহায্য করতেন রুবেল।

গত শুক্রবার (১৭ ডিসেম্বর) রাজশাহীর পবা উপজেলার শ্যামপুর নগরবাড়ি এলাকার দিনমজুর খালেকের মেয়ে নাফিজার বিয়ে সম্পন্ন করেছেন তিনি। মধ্যবিত্ত পরিবারের মেয়েদের যেমন জাঁকজমকভাবে বিয়ে দেওয়া হয় ঠিক তেমনিভাবেই নাফিজার বিয়ে দিয়েছেন রুবেল।

ওই গ্রামের কয়েকজন যুবক জানান, সমাজের অন্যান্য মানুষের চেয়ে একটু আলাদা প্রকৃতির রুহুল আমিন রুবেল। তিনি কোনো নেতা বা রাজনীতি করার জন্য মানুষের পাশে দাঁড়ান না। শুধুমাত্র মানবিক মূল্যবোধ ও পরকালের কথা চিন্তা করে তিনি সমাজের নানা শ্রেণি-পেশার অসহায় পরিবারের পাশে দাঁড়ান। গরিব দুঃখীদের মুখে হাসি ফোটানোই যার স্বপ্ন। শৈশবকাল থেকেই এমন স্বপ্ন বুকে লালন করেছেন তিনি। যৌবনকালে এসে তা বাস্তবায়ন করছেন। বিভিন্ন জেলায় পরিচিত মানুষদের সমন্বয়ে গরিব অসহায় পরিবারের মেয়েদের খুঁজে বের করে বিয়ে দেন রুবেল।
নিজ খরচে ১৪ বছরে ৬১ অসহায় মেয়ের বিয়ে দিয়েছেন রুহুল আমীন

Advertisement

নাফিজা খাতুন বলেন, তার (রুহুল আমিন রুবেল) জন্য আমার বিয়ে সম্ভব হয়েছে। তার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি চাই তার সহযোগিতার হাত আরও প্রসারিত হোক। তার আলো সর্বত্র ছড়িয়ে পড়ুক।

স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন প্রামানিক বলেন, বিভিন্ন জেলায় গরিব অসহায় পরিবারের মেয়েদের খুঁজে বের করেন রুহুল আমিন রুবেল। এরপর তিনি নিজ খরচে বিয়ে দেন। এছাড়া নিজের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব সাহায্য করেন। এখন পর্যন্ত তিনি নিজ খরচে ৬১ জন অসহায় দরিদ্র পরিবারের মেয়েকে বিয়ে দিয়েছেন।

জানা গেছে, রুহুল আমিন রুবেল ১৯৭৭ সালে বড়াইগ্রাম উপজেলার চন্ডিপুর গ্রামে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। স্থানীয় ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় থেকে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর ঢাকার বাংলা কলেজ থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে তিনি নিজ এলাকায় ব্যবসা করছেন। পাশাপাশি সমাজের অসহায় হতদরিদ্র মানুষদের সেবা করছেন। শুধু তাই নয় গরিব ছেলে-মেয়েদের পড়াশোনায় সহযোগিতাও করেন তিনি।

রুহুল আমিন রুবেল গণমাধ্যমকে জানান, পড়াশোনা শেষ করার পর কোনো চাকরির চেষ্টা করেননি তিনি। ব্যবসার প্রতি তার অনেক আগ্রহ ছিল। পাশাপাশি নিজের এলাকার গরিব অসহায় মানুষদের যেন সেবা করতে পারেন সেজন্য এলাকার বাহিরে যাওয়ার সুযোগ হলেও যাননি। কারণ ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল নিজের গ্রামে থেকে গ্রামের মানুষদের সেবা করা। তাই স্কুলজীবন থেকেই সহপাঠীদের অনেকভাবে সাহায্য করেছেন।

তিনি বলেন, পড়াশোনা শেষ করে আসার পর একটি হার্ডওয়্যার ও ওষুধের দোকান দেই। সেখানকার আয় দিয়ে সংসার চালাই এবং অসহায়দের সাহায্য করি। পরবর্তীতে বিএম মোবাইল হাউস, বিএম লেডিস কর্নার নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছি।

রুহুল আমিন রুবেল বলেন, আমার তেমন কোনো বড় পরিকল্পনা নেই। মৃত্যুর আগ পর্যন্ত শুধু গরিব অসহায় মানুষের পাশে থাকতে চাই এবং তাদের সহযোগিতা করতে চাই। আল্লাহ যেন সব সময় আমাকে সেই তৌফিক দান করেন।

জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁদ মাহমুদ গণমাধ্যমকে বলেন, তার (রুহুল আমিন রুবেল) সম্পর্কে আমার জানা নেই। তিনি কিছু মানুষকে সহযোগিতা করতেই পারেন। এটা তার ব্যক্তিগত ব্যাপার।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. মারিয়াম খাতুন গণমাধ্যমকে বলেন, আমি এই উপজেলায় নতুন এসেছি। তার সম্পর্কে আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখব।

চেয়ারম্যান পদে হেরে এমপি প্রার্থী হওয়ার ঘোষণা ভিক্ষুকের

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa