Advertisement
জুমবাংলা ডেস্ক : সারা দেশে ফার্মেসিসহ নিত্যপণ্যের বাজারে অভিযান পরিচালনা করে ৬৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়েছে বলে অধিদফতর সূত্রে জানা গেছে।

অধিদফতরেরর মহাপরিচালকের পদত্ত ক্ষমতাবলে রাজধানীর কলাবাগান এলাকার বিভিন্ন কাঁচাবাজার, ফার্মেসি, রেস্টুরেন্টে এসব অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুর জব্বার ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানা।

এছাড়া রাজধানীর বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বাজারে তদারকি ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়।

বাজার তদারকিকালে মাস্কসহ আলু, পেঁয়াজ, ভোজ্য-তেলসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রি হচ্ছে কি না তা তদারকি করা হয়। তদারকিমূলক অভিযানকালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, বিক্রয় তালিকার সঙ্গে মূল্য তালিকার রশিদের গড়মিল, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি, নকল পণ্য এবং ওজনে কারচুপির অপরাধে সারাদেশে ৬৪টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি নিত্যপণ্য ও মাস্ক নিয়ে কারসাজি না করতে সতর্ক করা হয় এবং পণ্যের রশিদ সংগ্রহ করতে বলা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.