Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নিরবিচ্ছিন্ন পানি সরবরাহের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর
জাতীয়

নিরবিচ্ছিন্ন পানি সরবরাহের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

By Hasan MajorApril 13, 20212 Mins Read

নিরবিচ্ছিন্ন পানি সরবরাহের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

Advertisement
জুমবাংলা ডেস্ক: করোনা মহামারীতে গ্রামীণ ও পৌরসভা এলাকায় নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-ডিপিএইচই’র কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা-উপজেলা পর্যায়ে নির্মিত হাত ধোয়ার স্টেশনসমূহে প্রয়োজনীয় সাবানসহ পানি সরবরাহের ব্যবস্থা সচল রাখতেও নির্দেশ দেন মন্ত্রী।

তিনি আজ মন্ত্রণালয় থেকে অনলাইন প্লাটফর্ম জুমে সংযুক্ত হয়ে কোভিড-১৯ মোকাবেলা ও চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এই নির্দেশ প্রদান করেন।

তাজুল ইসলাম বলেন, ‘গ্রামীণ এলাকায় নলকূপসমূহ চালু রাখতে এবং পৌরসভাগুলোতে পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি জেলা-উপজেলা পর্যায়ে যেসব হাত ধোয়ার স্টেশনসমূহ নির্মাণ করা হয়েছে সেসব স্থানে সাবান এবং পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। যাতে করে করোনাকালীন সময়ে সাধারণ মানুষ স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত পরিষ্কার করতে পারে।’

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক যেসব চলমান উন্নয়ন প্রকল্প রয়েছে সেগুলো স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পরিচালনা করার নির্দেশনা দিয়ে মন্ত্রী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মক্ষেত্র এলাকায় অবস্থান এবং অতি প্রয়োজন ছাড়া ঘরে বসে কার্যক্রম পরিচালনা করার করতে বলেন।

তিনি আরও বলেন, সমগ্র দেশে পানি সরবরাহ প্রকল্পসহ অন্যান্য প্রকল্পে টিউবওয়েল নির্মাণে সাইট নির্ধারনে অধিক সর্তকতা অবলম্বন করতে হবে।

ওয়াটার কোয়ালিটি পরীক্ষা না করে যেখানে সেখানে টিউবওয়েল স্থাপন না করার পরামর্শ দেন মন্ত্রী।

নিম্নমানের কাজ করলে অথবা সঠিকভাবে দায়িত্ব পালনে অবহেলা করলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন তাজুল ইসলাম।

তিনি জানান, স্থানীয় সরকার বিভাগের অধীন সকল প্রতিষ্ঠানের সাথে নিবিড় ও সুসম্পর্ক বিদ্যমান রেখে দেশকে উন্নত সমৃদ্ধ দেশে রূপান্তর করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে লক্ষ্যমাত্রা ঠিক করেছেন সেই লক্ষ্যমাত্রায় আমাদের পৌঁছাতে হবে। এটা আমাদের সকলের অঙ্গীকার হওয়া উচিত।

এসময়, মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ করোনাকালীন সময়ে সাধারণ মানুষের নিকট পানিসহ অন্যান্য সেবাসমূহ নির্বিঘ্নে পৌঁছে দিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ সাইফুর রহমানসহ অধিদপ্তরের জেলা ও উপজেলাসহ মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অনলাইনে যুক্ত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

July 15, 2026
প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

July 15, 2026
Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

July 15, 2026

Latest News

প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ঝড়ের আভাস

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

Register

এআইজিআর পদে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa