Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে এফবিসিসিআই এর প্রশিক্ষণ কর্মশালা
জাতীয়

নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে এফবিসিসিআই এর প্রশিক্ষণ কর্মশালা

By ABM MannanOctober 1, 20222 Mins Read

নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে এফবিসিসিআই এর প্রশিক্ষণ কর্মশালা

Advertisement

জুমবাংলা ডেস্ক: শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে এফবিসিসিআই সেফটি কাউন্সিল। আন্তর্জাতিক শ্রমসংস্থা-আইএলও’র সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে অংশ নিয়েছে দেশের ৪টি চেম্বার ও ১২টি অ্যাসোসিয়েশনের সেফটি সেল ও আইএলও’র প্রতিনিধিরা।

শনিবার সকালে এফবিসিসিআই কার্যালয়ে বেসিক ওএসএইচ অ্যান্ড ওএসএইচ ম্যানেজমেন্ট সিস্টেম শীর্ষক দু’দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধন করেন এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন। এসময় তিনি বলেন, দেশের সকল শিল্পে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রুপান্তরের পথে শিল্পকে নিরাপদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভাপতি বলেন, দেশের অনেক খাতই বিশ্বমানের পণ্য তৈরি করে। শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা গেলে এসব পণ্য রপ্তানির সম্ভাবনা তৈরি হবে।

বাংলাদেশ উন্নয়নশীল দেশে পদার্পন করলে শোভন কর্মপরিবেশের বিষয়টি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় এফবিসিসিআই’র সহযোগীতায় বিডা দেশের ৫ হাজার ২’শ মতো কারখানার পরিদর্শন কার্যক্রম শেষ হয়েছে বলে জানান সভাপতি জসিম উদ্দিন।

কারখানায় পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শিল্পমালিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে সভাপতি বলেন, শোভন কর্মপরিবেশ পেলে কর্মীর উৎপাদন সক্ষমতাও বেড়ে যায়। তাই নিরাপদ কর্মপরিবেশের জন্য অর্থব্যয়কে বিনিয়োগ হিসেবে বিবেচনা করার আহ্বান জানান সভাপতি জসিম উদ্দিন।

এর আগে সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, নিরাপদ কর্মক্ষেত্র তৈরিতে এফবিসিসিআই দৃঢ়প্রতিজ্ঞ। সে লক্ষ্যেই বর্তমান পর্ষদ এফবিসিসিআইতে সেইফটি কাউন্সিল স্থাপন করেছে।

সেইফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবু নাঈম মোঃ শাহীদ উল্লাহ জানান, সেইফটি কাউন্সিলের মাধ্যমে শিল্পের কারখানা পর্যায়ে সেইফটি কমিটি বা ইউনিট গঠন করা হবে। কারখানার কর্মীদের সঠিক ভাবে নিরাপত্তা প্রশিক্ষণ দেয়া হলে শিল্পে দুর্ঘটনা অনেক কমে আসবে বলে মন্তব্য করেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবু নাঈম মোঃ শাহীদ উল্লাহ

দু’দিনের কর্মশালায় চেম্বার ও খাত ভিত্তিক সমিতির অকুপেশনাল সেইফটি অ্যান্ড হেলথ, সেইফটি সেলের দায়িত্ব, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব, ধারণা, উপকারীতা, বিপদ ও ঝুঁকি চিহ্নিতকরণ ও মূল্যায়ন, ওএসএইচ সম্পর্কিত আইনি ও নীতি, ব্যবস্থাপনা, কার্যকর ওএসএইচ বাস্তবায়নের কর্মকৌশল, মালিক ও শ্রমিকের ভূমিকা, অগ্নি নিরাপত্তা, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা, পেশাগত দুর্ঘটনা ও কর্মক্ষেত্রে অসুস্থতা, ওএসএইচ বাস্তবায়নে আন্ত:যোগাযোগ ও জ্ঞান ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ দেয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan
    Related Posts
    Sohel Taz

    ‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

    August 2, 2026
    Harano

    হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

    July 30, 2026
    রাজস্ব

    নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

    July 29, 2026

    Latest News

    Sohel Taz

    ‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

    Harano

    হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

    রাজস্ব

    নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

    nid

    সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

    e-return

    ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

    এলএনজি টার্মিনাল বন্ধ

    হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

    Boni Amin

    কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

    হাইকোর্ট

    পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

    বজ্রবৃষ্টির আভাস

    রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    বিমানমন্ত্রী

    প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa