Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় নির্জন বিলে অসুস্থ মাকে ফেলে গেল সন্তান, ৩দিন পর আধমরা অবস্থায় উদ্ধার
জাতীয়

নির্জন বিলে অসুস্থ মাকে ফেলে গেল সন্তান, ৩দিন পর আধমরা অবস্থায় উদ্ধার

By জুমবাংলা নিউজ ডেস্কমে 21, 20232 Mins Read

নির্জন বিলে অসুস্থ মাকে রেখে গেল সন্তান, অতঃপর…

জুমবাংলা ডেস্ক : কঙ্কালসার শরীর, ডান চোখের ওপরে মাথার একাংশসহ বড় টিউমার। লালচে হয়ে যাওয়া মাংসপিণ্ডের মতো ডান চোখ বের হয়ে যাচ্ছে। দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, মুখের ভাষাও অস্পষ্ট। বয়স প্রায় ৯০।

নির্জন বিলে অসুস্থ মাকে ফেলে গেল সন্তান, ৩দিন পর আধমরা অবস্থায় উদ্ধার

Advertisement

 

এমন এক বৃদ্ধ মাকে নির্জন বিলের মাঝখান থেকে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে আধমরা অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহের নান্দাইল থানার পুলিশ। গতকাল শনিবার দুপুরে ঘটনাটি ঘটে ময়মনসিংহের নান্দাইলের মুশুল্লী ইউনিয়নের ভারুয়া বিলে। স্থানীয়রা ধারণা করছে, মরার জন্যই ওই বৃদ্ধাকে নির্জন স্থানে ফেলে রেখে যাওয়া হয়। 

স্থানীয় সূত্র জানায়, বিলটির অবস্থান ওই ইউনিয়নের উত্তর মুশল্লী এলাকায়।

 এমনিতেই ওই বিলে লোকজন কম যায়। তার ওপর কয়েক দিন ধরে বৃষ্টি হওয়ায় এলাকার লোকজনের বিলে যাওয়া-আসা কমে গেছে অনেক। এ অবস্থায় ফারুক মিয়া নামের এক তরুণ নিজের হাঁসের দলের খোঁজে বিলের মাঝখানে যায়। সেখানে গিয়ে দেখতে পায় একটি উঁচু মাটির টিলায় ঝোপের মধ্যে পড়ে রয়েছে এক বৃদ্ধ নারী।
কোনো নড়াচড়া নেই। মশা-মাছি ও বিভিন্ন ধরনের কীটপতঙ্গ তার শরীরে ও আশপাশে ঘিরে ধরেছে। কাছে গিয়ে দেখতে পায় অস্পষ্টভাবে শব্দ করছেন বৃদ্ধা। পরক্ষণেই প্রতিবেশী রুবেল নামের এক যুবককে ডেকে এনে সেখান থেকেই নিজেদের মোবাইলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে। 

এরপর নান্দাইল থানার উপপরিদর্শক মো. রুবেল হোসেন একটি দল নিয়ে আধমরা অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

জরুরি সেবায় ফোন করা মো. রুবেল জানান, ফারুক তার প্রতিবেশী। সে হাঁস লালন পালন করে। গতকাল শনিবার দুপুরে ফারুক নিজের হাঁসের দল আনতে বিলের মাঝখানে যায়। সেখান থেকেই তার মোবাইলে ফোন করে ঘটনা অবহিত করলে তিনি সরাসরি সেখানে যান। পরে ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিক ৯৯৯-এ ফোন করেন। পরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধ মাকে উদ্ধার করে নিয়ে যায়। 

নারীকে জিজ্ঞাস করলে তিনি জানান, তার নাম দোলেনা বেগম। বাড়ি হাজীবাড়ি বলে জানান। তার ছেলে তাকে তিন দিন আগে চোখ-মুখ ঢেকে এখানে ফেলে রেখে যায়। আসবে বলে পরে আর আসেনি।

এ বিষয়ে নান্দাইল থানার উপপরিদর্শক মো. রুবেল হোসেন বলেন, ‘এ ঘটনা দেখে ও বৃদ্ধার কাছ থেকে শুনে হতবাক হয়ে গিয়েছি। এ রকম ঘটনা বিশ্বাস হতে কষ্ট হচ্ছিল।’ পরে বৃদ্ধার শরীরের অবস্থা খারাপ হওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়।

বর্তমানে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ওই বৃদ্ধাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই নারীকে দেখছেন দায়িত্বরত চিকিৎসক ডা. মো. মাহবুবুল আলম। তিনি জানান, বয়সের ভারে নানা রোগে আক্রান্ত হয়ে ওই নারী এমনিতেই গুরুতর অসুস্থ। এর মধ্যে খাওয়াদাওয়া না করায় প্রেসার কমে গিয়ে শরীর খারাপ হয়ে গেছে। এখন তার উন্নত চিকিৎসা প্রয়োজন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ভূমিকম্প

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তি যেখানে

জুন 11, 2026
Police

পুলিশ প্রশাসনে বড় রদবদল

জুন 11, 2026
Logo

১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন

জুন 11, 2026
Latest News
ভূমিকম্প

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তি যেখানে

Police

পুলিশ প্রশাসনে বড় রদবদল

Logo

১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন

স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

ফাইভ-জি

২ বছরে ৯০ শতাংশ জনগোষ্ঠীর কাছে ফাইভ-জি পৌঁছানোর পরিকল্পনা

ক্রীড়া খাত

ক্রীড়া খাতে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

ইমাম মুয়াজ্জিন খাদেম

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক ১০ হাজার টাকা ভাতার প্রস্তাব

কেরু

মদের ওপর নতুন কর, কেরুর পণ্যে প্রতি লিটারে ৫০০ টাকা ভ্যাট

রাষ্ট্রপতি

বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি

ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ডে বিশাল বরাদ্দ, ভাতা বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa