
প্রতিমন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে কেউ আসবেন না। বের হলে আক্রান্ত হবেন। বাড়তি সতর্কতার সঙ্গে আমরা কাজ করছি। সচিবালয়ে অনেক ডিসিপ্লিনের মধ্য দিয়ে কাজ চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ডিসিপ্লিনগুলো অভ্যাসে পরিণত করতে হবে। অর্থনীতি ঠিক রাখতে হবে, কাজও করতে হবে। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডিজিটাল প্ল্যাটফর্ম করেছে সেগুলোর যথোপযুক্ত ব্যবহার করে কাজ করছি। সব কাজ চলছে।
প্রতিমন্ত্রী বলেন, আপাতত ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুরকে আমরা রেড জোন বলছি। আবার ঢাকারও পুরোটা রেড জোন হয়তো হবে না। এখানে সংক্রমণের হার কম-বেশি রয়েছে। রেড জোনকেও ছোট ছোট এলাকায় ভাগ করা হবে। তা নাহলে কার্যক্রম থমকে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



