Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home নির্বাচনের আগে গণভোট নয়: মির্জা ফখরুল
জাতীয় ডেস্ক
জাতীয় স্লাইডার

নির্বাচনের আগে গণভোট নয়: মির্জা ফখরুল

জাতীয় ডেস্কArif ArifArmanNovember 10, 20251 Min Read
Advertisement

মির্জা ফখরুলবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকটি দল নির্বাচনের আগে গণভোটের দাবি করলেও বিএনপি বলেছে, গণভোট হবে নির্বাচনের দিনেই। সাধারণ মানুষ গণভোট বা জাতীয় সনদ বিষয়গুলো বোঝে না; এগুলো শিক্ষিত কিছু মানুষ বাইরের প্রভাবে চাপাচ্ছে।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, “দেশে যত সংকট দেখছেন সবই তৈরি করা ও নাটক। জনগণ শুধুই ভোট দিতে চায়। আমি ভোট দেব যাকে খুশি, তাকে দেব। এই সরকার জনগণের কষ্ট বোঝে না। বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ন্যায্য দামে ধান বিক্রির ব্যবস্থা করা হবে। ফ্যামিলি কার্ডও করে দেব।”

তিনি আরও যোগ করেন, “দাঁড়িপাল্লা আপনারা চেনেন। দাঁড়িপাল্লাও এখানে নির্বাচন করছে। ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদের বেছে নিতে হবে।”

এ সময় আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে বিএনপি মহাসচিব বলেন, এবার ভোটটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটাই আমার শেষ নির্বাচন।

তাই আপনাদের কাছে এবারের নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট চাই। আমরা দেশটাকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসব।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদর সভাপতি আবদুল হামিদসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি সদর উপজেলার চিলাংর ইউনিয়নে আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় আগে গণভোট নয় নির্বাচনের ফখরুল মির্জা স্লাইডার
Related Posts
হাদির ওপর হামলা

হাদির ওপর হামলা: মোটরসাইকেল মালিক হান্নান সম্পর্কে যা জানা গেল

December 14, 2025
ডিএমপি

হাদির ওপর হামলাকারীর সীমান্ত পার হওয়ার তথ্য নেই: ডিএমপি

December 14, 2025
গৃহকর্মী আয়েশা

এবার প্রকাশ্যে এলো সেই গৃহকর্মীর ভয়ংকর অতীত

December 14, 2025
Latest News
হাদির ওপর হামলা

হাদির ওপর হামলা: মোটরসাইকেল মালিক হান্নান সম্পর্কে যা জানা গেল

ডিএমপি

হাদির ওপর হামলাকারীর সীমান্ত পার হওয়ার তথ্য নেই: ডিএমপি

গৃহকর্মী আয়েশা

এবার প্রকাশ্যে এলো সেই গৃহকর্মীর ভয়ংকর অতীত

আসিফ মাহমুদ

দেশকে মেধাহীন করতে হাদিকে হত্যাচেষ্টা, হিট লিস্টে অনেকেই: আসিফ মাহমুদ

প্রধান বিচারপতি বিদায়ী

প্রধান বিচারপতি বিদায়ী অভিভাষণ দেবেন বিকালে

উপদেষ্টা রিজওয়ানা

হাদির হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে: উপদেষ্টা রিজওয়ানা

এ রকম ঘটনা আরও ঘটতে পারে

আশঙ্কা করছি, হাদির মতো এ রকম ঘটনা আরও ঘটতে পারে: মির্জা ফখরুল

প্রাণ হারিয়েছেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী

সুদানে ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

হাদিকে হত্যাচেষ্টা

দেশকে মেধাহীন করতে হাদিকে হত্যাচেষ্টা, হিট লিস্টে অনেকেই: আসিফ মাহমুদ

আর যেন একটি গুলিও না চলে

আর যেন গুলি না চলে সে ব্যবস্থা করতে হবে: রুমিন ফারহানা

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.