Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ ক্ষমতায় যেতে চায় : এনামুল হক শামীম
জাতীয় বিভাগীয় সংবাদ

নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ ক্ষমতায় যেতে চায় : এনামুল হক শামীম

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 23, 2022Updated:July 23, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, বিএনপির মত দেশের মানুষকে ধোকা দিয়ে নয়, নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ ক্ষমতায় যেতে চায়।

নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ ক্ষমতায় যেতে চায় : এনামুল হক শামীম
পানি সম্পদ উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম। (ফাইল ছবি)
Advertisement

আজ শনিবার বিকেলে শরীয়তপুরের নড়িয়ায় পৌরসভা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এনামুল হক শামীম বলেন, দেশের মানুষকে জিম্মি করে জনগণকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যেতে চাইছে বিএনপি। ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে আগেও দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ দেশের মানুষের পূর্ণাঙ্গ সমর্থন নিয়ে ভোটের মাধ্যমেই ক্ষমতায় যাবে।

তিনি বলেন, বিএনপির জন্মই অবৈধ পন্থায়, তাই নির্বাচনের বদলে ভিন্ন পথে ক্ষমতায় যাওয়াই তাদের একমাত্র লক্ষ্য। তবে ক্ষমতায় যেতে সংবিধান অনুয়ায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।

এনামুল হক শামীম বলেন, সাজাপ্রাপ্ত আসামী হয়েও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায়  জেলে না থেকে বাসায় আছেন। আর বাংলাদেশের নাগরিকত্বহীন তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। এটা দেশের মানুষের সঙ্গে সরাসরি প্রতারণা। শুধু তারেক রহমান নন, তার পরিবারের সব সদস্যই পাসপোর্ট স্যারেন্ডার করে বাংলাদেশের নাগরিকত্ব বিসর্জন দিয়েছেন। এখন লন্ডনে কোম্পানি খুলে ব্যবসা পরিচালনা করছেন।

তিনি বলেন, বিএনপির অপকর্মের কারণেই জনগণ আজকে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপির কোনো কথা বা কাজের উপর জনগণের এখন কোনো আস্থা নেই।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এনামুল হক শামীম বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে উন্নয়ন করেছি; আমাদের যে সফলতা আছে তা জনগণের সামনে তুলে ধরতে হবে। যদি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করে তাহলে বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক দল বা কোনো শক্তি নেই যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে পরাজিত করতে পারে। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে পঞ্চমবারের  মতো প্রধানমন্ত্রী করতে হবে।’

নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু জাফর শেখের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক মাল, সহ-সভাপতি বাদশা শেখ, সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু রাড়ী প্রমুখ। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa