Close Menu
Bangla news
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
Bangla news
Home নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না, জানালেন সড়ক উপদেষ্টা
জাতীয় ডেস্ক
জাতীয় স্লাইডার

নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না, জানালেন সড়ক উপদেষ্টা

জাতীয় ডেস্কArif ArifArmanDecember 2, 20252 Mins Read
Advertisement

নির্বাচনে অংশগ্রহণআসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন কি না সে বিষয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সোমবার (০১ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছি না, কেন?’

উত্তরে ফাওজুল কবির খান লিখেছেন, দীর্ঘদিন ধরে অনেকেই আমাকে সন্দ্বীপ থেকে সংসদ নির্বাচনে অংশ নিতে অনুরোধ জানিয়েছেন। গত রোববার সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সের মতবিনিময় সভায় ও একই অনুরোধ জানানো হয়েছে। কয়েকজন প্রার্থী এও বলেছেন, আমি প্রার্থী হলে তারা সরে দাঁড়াবেন।

তিনি আরও লিখেছেন, জনপ্রতিনিধি হওয়া সৌভাগ্যের বিষয়। কিন্তু যেমনটি মতবিনিময় সভায় বলেছি, আমি নির্বাচনে অংশ নিচ্ছি না।

নির্বাচনে অংশ না নেবার কারণও তিনি লিখেছেন। কারণগুলো হলো:

১. যারা রাজনীতি করেন তাদের লক্ষ্য থাকে সংসদ সদস্য হওয়া। এজন্য তারা ত্যাগ স্বীকার করেন। সারাজীবন আমার কোনো দলীয় রাজনীতির সঙ্গে সংস্পর্শ ছিল না। রাজনীতিবিদদের বঞ্চিত করে, আমি হঠাৎ উড়ে এসে জুড়ে বসতে চাই না। তাই আমি নির্দলীয় মানুষ হিসেবেই বাকি জীবন কাটাতে চাই। উপদেষ্টা হিসেবে আমি নিরপেক্ষতার শপথে আবদ্ধ।

২. আমাকে অনুরোধ করা হচ্ছে, কারণ, উপদেষ্টা হিসেবে আমি সন্দ্বীপের জন্য কিছু কাজ করেছি। কিন্তু এখানে একটা স্বার্থের সংঘাত আছে। আমি সরকারি দায়িত্ব পালন করে, ব্যক্তিগত সুবিধা নিতে পারি না।

৩. তৃতীয় কারণটি হলো, যেমনটি মতবিনিময় সভায় বলেছি আমার বয়স সংসদ সদস্য হওয়ার অনুকূল নয়। আমি চাই অপেক্ষাকৃত তরুণ, মেধাবী, সৎ ও সন্দ্বীপকে ভালোবাসেন এমন কাউকে আপনারা বেছে নেবেন। স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে আপনারা যাকে বেছে নেন, তিনি যে দলেরই হোক না কেন, আমরা সবাই তার পেছনে দাঁড়াবো।

পোস্টে আরও লিখেছেন, আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান অতিথির বক্তৃতায় তরুণ, মেধাবী ও সৎ প্রজন্মকে রাজনীতিকে পেশা হিসেবে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছি। আপনাদের আস্থা ও ভালোবাসায় আমি আপ্লুত। আমার ও আমার পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় অংশগ্রহণ উপদেষ্টা করবেন কি জানালেন না নির্বাচনে সড়ক, স্লাইডার
Related Posts
পুলিশ কর্মকর্তা

ঊর্ধ্বতন ২২ পুলিশ কর্মকর্তাকে বদলি, কেএমপিতে নতুন কমিশনার

December 9, 2025
ড. এম সাখাওয়াত হোসেন

আমাদের কেউ ম্যান্ডেট দেয়নি, কত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে

December 9, 2025
বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের

বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের

December 9, 2025
Latest News
পুলিশ কর্মকর্তা

ঊর্ধ্বতন ২২ পুলিশ কর্মকর্তাকে বদলি, কেএমপিতে নতুন কমিশনার

ড. এম সাখাওয়াত হোসেন

আমাদের কেউ ম্যান্ডেট দেয়নি, কত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে

বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের

বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের

বাংলাদেশ- মালয়েশিয়া

বাংলাদেশিদের বড় সুখবর দিলো মালয়েশিয়া

গভর্নর

আর্থিক খাতে পূর্ণ স্থিতিশীলতা ফেরাতে সময় লাগবে : গভর্নর

নতুন পে স্কেলে

নতুন পে স্কেলে শিক্ষকদের জন্য থাকতে পারে বড় সুখবর

সামনে দীর্ঘ ছুটি

সামনে দীর্ঘ ছুটি, কারা পাচ্ছেন কত দিন?

নির্বাচন কমিশন

৮১টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন

Khaleda Zia

মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডনযাত্রা আরও পেছাল

Grahokormi

মা-মেয়েকে হত্যার পর নিহত নাফিসার পোশাক পরেই বের হয়ে যায় গৃহকর্মী

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.