Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নির্বাচনে প্রভাব খাটালে আইনি ব্যবস্থা : রাজশাহী ডিসি
জাতীয় বিভাগীয় সংবাদ রাজশাহী

নির্বাচনে প্রভাব খাটালে আইনি ব্যবস্থা : রাজশাহী ডিসি

By Bhuiyan Md TomalMay 11, 20242 Mins Read

নির্বাচনে প্রভাব খাটালে আইনি ব্যবস্থা : রাজশাহী ডিসি

Advertisement
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ১ হাজার ৬৯৮ জন ভোট গ্ৰহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মে) সকালে পুঠিয়া উপজেলা পরিষদের অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পুঠিয়া উপজেলায় ১ হাজার ৬৯৮ জন ভোটগ্রহণকারী প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এসময় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম প্রামানিক।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আহমেদ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, ‌‘নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে কাজ করছে। নির্বাচনী আইন যারা মানবেন না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। সমস্ত প্রার্থী আমাদের কাছে সমান। এতে সকলের সহযোগিতা প্রয়োজন। কেউ নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রার্থীদের জন্য যেমন আইন রয়েছে, তেমনি ভোট গ্রহণ কর্মকর্তাদের জন্যও আইন রয়েছে। সেই আইন ভোটগ্রহণ কর্মকর্তাদের যথাযথভাবে প্রয়োগ করা আহ্বান জানান তিনি।’

জেলা প্রশাসক আরো বলেন, প্রিজাইডিং অফিসারদের নির্ভয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার নির্দেশনা দেন। এক্ষেত্রে ভোটাররা যেন নির্বিঘ্নে ও স্বচ্ছন্দে ভোটকেন্দ্রে আসতে পারেন, সেজন্য নিরাপদ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা কল্যাণ চৌধুরী বলেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে পুঠিয়া উপজেলায় ১১, ১২ ও ১৩ মে তিন দিনব্যাপী ৮৩ জন প্রিজাইডিং অফিসার, ৫৩৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১০৭৭ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়াও ৭৮ টি ভোটকেন্দ্র হিসেবে ধরে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এতে ভোট কক্ষ ধরা হয়েছে ৫১৩ টি। পুঠিয়া উপজেলায় হালনাগাদ সহ এবারে মোট ভোটার ১ লাখ ৮২ হাজার ১ জন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে পারস্পরিক কল্যাণের ভিত্তিতে স্থায়ী বন্ধন : পরিবেশমন্ত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
এনআইডি

এনআইডির জরুরি সেবা কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা

July 6, 2026
সৌদি যুবরাজের চিঠি

তারেক রহমানকে সৌদি যুবরাজের চিঠি, সফরের আমন্ত্রণ

July 6, 2026
electricity

অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা

July 6, 2026

Latest News

এনআইডি

এনআইডির জরুরি সেবা কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা

সৌদি যুবরাজের চিঠি

তারেক রহমানকে সৌদি যুবরাজের চিঠি, সফরের আমন্ত্রণ

electricity

অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা

ব্রাহমা গরু

ব্রাহমা গরু ও সাদিক অ্যাগ্রোর নানা দুর্নীতি: ১৩৩ কোটি টাকার মামলা, টিকল দেড় কোটি

ভক্ত

কক্সবাজারে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল স্বরাষ্ট্রমন্ত্রীর ভক্তের

বন্যার পূর্বাভাস

চলতি সপ্তাহে দেশের ৫ জেলায় বন্যার পূর্বাভাস

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

এলজিআরডি মন্ত্রী

কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার : এলজিআরডি মন্ত্রী

PM

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa