
দুর্নীতির প্রস্তাব পেয়ে তা কর্তৃপক্ষকে না জানানোয় আকমলের ভাগ্যে এই শাস্তি জুটেছে। তার নিষেধাজ্ঞার খবরের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানান রমিজ। দাবি জানিয়েছেন ফিক্সিং বিরোধী আইনের। উমরের কঠিন সমালোচনা করে তিনি লিখেছেন, ‘উমর আকমল আনুষ্ঠানিকভাবে নির্বোধের তালিকায় জায়গা করে নিল! তিন বছর নিষিদ্ধ। প্রতিভার কী নিদারুণ অপচয়! এখন ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে পাকিস্তানে আইন পাসের সেরা সময়।’
আগামী ২৯ মে ৩০ বছর পূর্ণ করবেন আকমল। এই বয়সে লম্বা সময় ক্রিকেটের বাইরে থাকার পর আবারও ফিরে আসা প্রায় অসম্ভব। ২০১৯ সালের ৭ অক্টোবর, শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বশেষ দেশের জার্সিতে খেলেছিলেন ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি খেলা আকমল। আগে ধারণা করা হয়েছিল, আপিল না করায় হয়তো শাস্তি কম পাবেন আকমল। বাস্তবে তাই হয়েছে। আজীবন নিষিদ্ধের জায়গায় শাস্তি পেয়েছেন তিন বছরের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



