Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নির্মাণের ১০ দিনেই ভেঙে পড়লো কালভার্ট
জাতীয়

নির্মাণের ১০ দিনেই ভেঙে পড়লো কালভার্ট

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 13, 2020Updated:July 13, 20202 Mins Read

নির্মাণের ১০ দিনেই ভেঙে পড়লো কালভার্ট

Advertisement

জুমবাংলা ডেস্ক : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শিবচন্ডি এলাকায় নির্মাণের মাত্র ১০ দিনের মধ্যেই ভেঙে গেছে একটি কালভার্ট। নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের কারণেই কালভার্টটি ভেঙে গেছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। এ বিষয়ে উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করে অনিয়মের তদন্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী। একই সাথে তারা কালভার্টটি পুনরায় নির্মাণের দাবি জানান।

অভিযোগ সূত্রে জানা যায়, পঞ্চগড় জেলার তেতুঁলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের নিজবাড়ি বাসা মোড় থেকে শুকানী সীমান্ত গ্রামীণ রাস্তার শিবচন্ডি এলাকায় আব্দুল খালেকের বাড়ির পাশে কালভার্টটি দশ দিন আগে নির্মাণ করা হয়। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় এক লাখ টাকা ব্যয়ে এই কালভার্টটি নির্মাণ করা হয়। বিআরডিবি’র দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর অধীনে প্রকল্প বাস্তবায়ন কমিটির উপদেষ্টা দেবনগড় ইউপি সদস্য রফিকুল ইসলাম ও প্রকল্প স্কিম বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল খালেক এই কালভার্ট নির্মাণের দায়িত্ব নেন। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কালভার্টটির নির্মাণ কাজ শুরু করলে স্থানীয়রা তাতে বাঁধা দেয়। কিন্তু স্থানীয়দের বাঁধা উপেক্ষা করে সংশ্লিষ্টরা পরিমাণের চেয়ে কম রড ও সিমেন্ট এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কালভার্টটির দ্রুত নির্মাণ কাজ শেষ করে। নির্মাণের ১০ দিন পর গত ৯ জুলাই কালভার্টটির মধ্যখানে ভেঙে পড়ে। এতে দুর্ভোগে পড়েন ওই সড়ক ধরে যাতায়াতকারী মানুষ।

শিবচন্ডি গ্রামের আজিজার রহমান জানান, বিভিন্ন প্রকার যানবাহনসহ এলাকাবাসীর চলাচলের একমাত্র রাস্তা। চলাচলের জন্য আর কোনো বিকল্প রাস্তা না থাকায় কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারছে না। ফলে সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই কালভার্ট নির্মাণ কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

দেবনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম কালভার্টটি নির্মাণের ১০ দিনের মাথায় ভেঙে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল খালেক ইউনিয়ন পরিষদ ও গ্রামবাসীর অংশের টাকা দেননি। ভেঙে যাওয়া অংশ মেরামত করে দেয়ার আশ্বাস দেন তিনি।

বিআরডিবি পঞ্চগড়ের উপ-পরিচালক শামসুর রহমান বলেন, কালভার্ট ভেঙে যাওয়ার বিষয়টি আমি জানি না। তবে এমনকি হয়ে থাকলে আমি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

তেতুঁলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা কালভার্ট ভেঙে যাওয়ায় এলাকাবাসীর অভিযোগ পেয়েছেন এবং তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবেন বলে জানান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

June 23, 2026
স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

June 23, 2026
জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

June 23, 2026

Latest News

BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৫ কোটি গাছ রোপণ

২৫ কোটি গাছ রোপণ : বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের

বাণিজ্যমন্ত্রী

নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে : বাণিজ্যমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa