Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home নিলামেও উঠলো পেঁয়াজ!
জাতীয় বিভাগীয় সংবাদ

নিলামেও উঠলো পেঁয়াজ!

By Protik HossainDecember 6, 2019Updated:December 6, 20192 Mins Read
Advertisement

অর্থনীতি ডেস্ক : ঢাকায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ; চট্টগ্রামেও তা চলছে। এর মধ্যে চট্টগ্রামের এক ডিলার ১৭৫ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করে দেন দোকানে। টিসিবির সেই পেঁয়াজ জব্দ করে ৯১ টাকা কেজি দরে নিলামে বিক্রি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত কক্ষে এ নিলাম অনুষ্ঠিত হয়। মো. মাসুম নামে মহানগরীর কোতোয়ালি মোড় এলাকার এক ব্যবসায়ী পেঁয়াজগুলো ৯১ টাকা কেজি দরে কিনে নেন। আদালতকক্ষেই তিনি পেঁয়াজের দাম পরিশোধ করেন।

মুখ্য মহানগর হাকিম আদালতের নাজির আবুল কালাম আজাদ বলেন, নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে মো. মাসুম ৯১ টাকা কেজি দরে পেঁয়াজগুলো কিনে  নেন।

নিলাম উপলক্ষে বেলা সাড়ে ৩টা থেকে আগ্রহী ক্রেতারা ওই আদালতকক্ষে হাজির হন। তারা টোকেন সংগ্রহ করে নাম, ঠিকানা ও ফোন নম্বর দিয়ে নিলামে অংশগ্রহণের আগ্রহের কথা জানান। ১৬ ক্রেতার উপস্থিতিতে নিলাম অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের সঙ্গে মহানগর হাকিম আবু সালেহ মোহাম্মদ নোমান ও খায়রুল কবীর উপস্থিত ছিলেন।

৪৫ টাকা দর থেকে নিলামের ডাক শুরু হয়। এরপর নিলামে একে একে ৫০, ৫৫, ৬০, ৭০, ৭২, ৭৫, ৭৭, ৮০, ৮৫, ৮৭, ৯০ ও ৯১ টাকা দর ওঠে। সর্বোচ্চ দরদাতাকে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত দেন উপস্থিত তিন বিচারক। নিলামে পেঁয়াজ কিনতে পারায় মো. মাসুম নামের ওই ব্যবসায়ী বেশ খুশি।

নিলামে অংশ নেওয়া অপর একজন বলেন, ‘কৌতূহলবশত নিলামে এসেছি। ভাবছিলাম আরও কম দামে কেনা যাবে। আমার কোনো দোকান নেই। কিনতে পারলে আগ্রহী ক্রেতাদের মধ্যে ভাগ করে বিক্রি করে দিতাম।’

গত সোমবার রাতে ন্যায্যমূল্যে বিক্রির জন্য বরাদ্দ পেঁয়াজ খোলাবাজারে বিক্রির অভিযোগে টিসিবির এক ডিলারসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। নগরীর অক্সিজেন এলাকার মসজিদ গলির জাহাঙ্গীর স্টোর থেকে ১৭৫ কেজি পেঁয়াজও জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ডিলার দোলন বড়ুয়া, তার সহকারী দিলীপ বড়ুয়া ও ট্রাকচালক এমদাদুল হক এবং পেঁয়াজের ক্রেতা মোহাম্মদ জাহাঙ্গীর।

চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদ বুধবার নিলামে এসব পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত দেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
হটলাইন চালু ডিএমপির

নির্বাচন ঘিরে হটলাইন চালু ডিএমপির, অভিযোগ জানাতে অনুরোধ

February 2, 2026
নির্বাচন

১২ তারিখ সকালের আগে বলা যাচ্ছে না নির্বাচন হবে কি না : রেজাউল করিম

February 2, 2026
আসিফ নজরুল

অভিবাসীদের অধিকার রক্ষায় যৌথ উদ্যোগের আহ্বান উপদেষ্টা আসিফ নজরুলের

February 2, 2026
Latest News
হটলাইন চালু ডিএমপির

নির্বাচন ঘিরে হটলাইন চালু ডিএমপির, অভিযোগ জানাতে অনুরোধ

নির্বাচন

১২ তারিখ সকালের আগে বলা যাচ্ছে না নির্বাচন হবে কি না : রেজাউল করিম

আসিফ নজরুল

অভিবাসীদের অধিকার রক্ষায় যৌথ উদ্যোগের আহ্বান উপদেষ্টা আসিফ নজরুলের

পে স্কেল বাস্তবায়ন

পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৩ দিনের কর্মসূচি

পোস্টাল ভোটিং

মোবাইল অ্যাপের মাধ্যমে চলছে পোস্টাল ভোটিং

শেখ হাসিনা ও টিউলিপ

শেখ হাসিনা ও টিউলিপের সঙ্গে এবার ববি-আজমিনারও শাস্তি ঘোষণা

ঢাকা-১১ আসন

ঢাকা-১১ আসন : বিএনপির এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

গভর্নর

ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও কঠোর হতে হবে : গভর্নর

Jahaj

রমজানের ভোগ্যপণ্য নিয়ে আটকা ৩৫ জাহাজ

নারী

‘যারা নারী নেতৃত্বে বিশ্বাস করেন না, তাদের হাতে দেশ নিরাপদ নয়’

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.