
বিধ্বংসী ইনিংস খেলার পথে ম্যাক্সওয়েল বিশাল এক ছক্কায় ভেঙেছেন ওয়েলিংটন স্টেডিয়ামের গ্যালারির একটি চেয়ার। জিমি নিশামের এক ওভারে মারা ম্যাক্সওয়েলের ছক্কা সরাসরি আঘাত হানে গ্যালারির একটি খালি চেয়ারে। আর তাতেই ভেঙে যায় চেয়ারটি। ঘটনাটি স্মরণীয় করে রাখতে সেই চেয়ার নিলামে তোলা হচ্ছে। এর ভালো দাম পাওয়া যাবে বলে আয়োজকদের আশা।
এদিকে, কয়দিন আগেই ১৫ কোটি রুপিতে ম্যাক্সওয়েলকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। গত আইপিএলে তার পারফর্মেন্স ছিল খুব খারাপ। তাই কিংস ইলেবেন পাঞ্জাব এবার তাকে বাদ দেয়। এবারও অস্ট্রেলীয় অলরাউন্ডারের দাম এত হতে পারে কি না, সেটি নিয়ে সংশয় ছিল। তবে এক ইনিংসে সব সংশয় উড়িয়ে দিলেন ‘ম্যাক্সি’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



