Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা নিলামে সাকিবের ব্যাটের ভিত্তিমূল্য মূল্য পাঁচ লাখ টাকা
ক্রিকেট (Cricket) খেলাধুলা

নিলামে সাকিবের ব্যাটের ভিত্তিমূল্য মূল্য পাঁচ লাখ টাকা

By Shamim RezaApril 22, 20203 Mins Read

নিলামে সাকিবের ব্যাটের ভিত্তিমূল্য মূল্য পাঁচ লাখ টাকা

Advertisement
স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস মোকাবেলার জন্য ২০১৯ বিশ্বকাপে খেলা নিজের প্রিয় ব্যাট নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এই ব্যাটের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা। ইতোমধ্যে ফেসবুকে অকশন ফর অ্যাকশন নামক পেইজে ব্যাটটি নিলামে তোলা হয়েছে। অনেকে আগ্রহ প্রকাশ করতে শুরু করেছেন। কেউ কিনতে চাইলে ফেসবুকে অকশন ফর অ্যাকশন নামক পেইজে প্রবেশ করে কমেন্টের মাধ্যমে আগ্রহ প্রকাশ করতে হবে। আর সেটি আজ (বুধবার) রাত এগারোটার মধ্যে। কেউ চাইলে পেইজে ঢুকে ইনবক্সও করতে পারবেন।

বুধবার বিকালে অকশন ফর অ্যাকশন পেইজে নিলামের যাবতীয় শর্ত তুলে ধরা হয়েছে। জানা গেছে, রাত দশটায় আরো বিস্তারিত তথ্য তুলে ধরবে অকশন ফর অ্যাকশন কর্তৃপক্ষ।

গতকাল (মঙ্গলবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে সাকিব তার ব্যাটটি নিলামে তোলার কথা তুলে ধরেন। ব্যাট বিক্রি করে যে টাকা আয় হবে তা দিয়ে তিনি দুস্থ মানুষদের পাশে দাঁড়াবেন বলে উল্লেখ করেন।

সাকিব আল হাসান বলেছিলেন, ‘আমি ২০১৯ বিশ্বকাপে একটি ব্যাট দিয়ে খেলেছি। একটু কুসংস্কার ছিল বললেও চলে। আমি একটি ব্যাটে টেপ লাগিয়ে লাগিয়ে খেলেছি। আলহামদুলিল্লাহ সফল হয়েছি। ব্যাট ও বলে ভালো একটি বিশ্বকাপ গিয়েছে। ব্যাটিংয়ে আমার অসাধারণ পারফরম্যান্স ছিল। ওই ব্যাটটি অকশনে (নিলাম) দেয়া হয়েছে। বুধবার অকশন ফর অ্যাকশন এই পেইজ থেকে অকশন হবে। যারা আগ্রহী আছেন, খেলা পছন্দ করেন, তারা এই অকশনে যোগদান করতে পারেন।’

অকশন ফর অ্যাকশন নামক ফেসবুক পেইজে সাকিবের ব্যাটের নিলাম সম্পর্কে যে শর্তগুলো দেয়া হয়েছে সেগুলো হুবহু তুলে ধরা হলো।

• আইটেম কোড: #SAH001

• আইটেম: ক্রিকেট ব্যাট

• বিস্তারিত: সাকিব আল হাসান তার জন্য কাস্টমাইজ করা এই SG ব্যাটটি দিয়ে ODI এ প্রায় ১৫০০ রান তুলেছে এবং শুধু এই ব্যাটটি দিয়েই পুরো ওয়ার্ল্ডকাপের ম্যাচগুলো খেলেছে

• এই প্রোডাক্টটির সর্বনিম্ন মুল্য: ৫ লক্ষ টাকা

• বিডিং শেষ হবে: আজ রাত ১১ টায়

… কীভাবে বিড করবেন;

– আইটেমটির বেইজ বা সর্বনিম্ন মূল্যটি দেখুন

– আপনি পাবলিকলি এই পোস্টে কমেন্ট করে বা আমাদের ইনবক্সেও নাম প্রকাশ না করে বিড করতে পারবেন

– নির্ধারিত সময় শেষ হওয়ার আগ পর্যন্ত পাওয়া সর্বোচ্চ দর আহ্বানকারীকেই বিজয়ী ঘোষণা করা হবে

– বিডার অবশ্যই বিজয়ী হবার ২৪ ঘণ্টার মধ্যে সেই সেলিব্রিটির পছন্দসই চ্যারিটি প্রতিষ্ঠানে সেই দরকৃত মুল্য পরিশোধ করিবেন

-আমরা সেই আর্থিক লেনদেন সম্পন্ন হবার পরেই অফিশিয়ালি সেই আইটেমের বিজয়ীর নাম ঘোষণা করব

– উপরের ধাপগুলো সম্পন্য হবার পরপরই আইটেমটি বুঝিয়ে দেয়ার ব্যবস্থা করা হবে

…এখানে উল্লেখ্য,

*যদি নির্ধারিত সময়ের মাঝে এই প্রোডাক্টের দর সেটার জন্য নির্ধারিত নিম্ন মূল্যটি বা বেইজ প্রাইজটি অতিক্রম না করে তাহলে সেই প্রোডাক্টটি Auction 4 Action এর ওয়েবসাইটে চলে আসবে এবং সেখানে সেটি ৩০ দিন শো-কেইস করা থাকবে

*এবং এই পেইজ কোন আর্থিক লেনদেনে সংযুক্ত থাকিবে না। এই প্ল্যাটফর্ম শুধু মাত্র একটি মাধ্যম হিসেবে কাজ করছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa