Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home খেলাধুলা প্রথমবারের মতো এমন কাউকে দলে নিলো নিউজিল্যান্ড
ক্রিকেট (Cricket) খেলাধুলা

প্রথমবারের মতো এমন কাউকে দলে নিলো নিউজিল্যান্ড

By জুমবাংলা নিউজ ডেস্কJun 21, 2022, 12:07 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে গত এপ্রিলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে নেদারল্যান্ডস। সেই সিরিজে নেদারল্যান্ডস দলে ছিলেন বাঁহাতি লেগস্পিনিং অলরাউন্ডার মাইকেল রিপন। যিনি তিন ম্যাচে ১০৯ রানের পাশাপাশি শিকার করেছিলেন তিনটি উইকেট।

প্রথমবারের মতো এমন কাউকে দলে নিলো নিউজিল্যান্ড
মাইকেল রিপন। (ফাইল ছবি)

মাত্র আড়াই মাসের ব্যবধানে সেই রিপন এবার হয়ে গেলেন নিউজিল্যান্ডের খেলোয়াড়। স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে নেওয়া হয়েছে রিপনকে। অর্থাৎ এবার নিউজিল্যান্ডের জার্সিতে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবেন ৩০ বছর বয়সী এ অলরাউন্ডার।

পাশাপাশি তার সামনে রয়েছে ইতিহাস গড়ার হাতছানি। আসন্ন তিন সিরিজের যেকোনো একটিতে অভিষেক হলেও, নিউজিল্যান্ডের ৯২ বছরের ইতিহাসে প্রথম বাঁহাতি লেগস্পিনার হয়ে যাবেন তিনি। নিজেদের ক্রিকেট ইতিহাসে এর আগে কখনও কোনো বাঁহাতি লেগস্পিনার খেলায়নি কিউইরা।

সবমিলিয়ে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের জার্সিতে খেলেছেন ড্যানিয়েল ভেট্টোরি, এজাজ প্যাটেল, মিচেল স্যান্টনারদের মতো ৩২ জন বাঁহাতি স্পিনার। তবে তারা সবাই ছিলেন অর্থোডক্স। রিপনকে দলে নিয়ে প্রথমবারের মতো বাঁহাতি লেগস্পিনার নেওয়ার নজির গড়লো নিউজিল্যান্ড।

২০১৩ সালে নিউজিল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান রিপন। সে বছরই নেদারল্যান্ডসের হয়ে অভিষেক হয়ে যায় তার। এখন পর্যন্ত ডাচদের হয়ে তিনি ১৮ ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন। তার ক্যারিয়ারের পরের পথ রচিত হবে নিউজিল্যান্ডের জার্সিতে।

আইসিসির নীতিমালায় উল্লেখ রয়েছে, সহযোগী সদস্য দেশ থেকে যেকোনো খেলোয়াড় পূর্ণ সদস্য দেশে খেলতে পারবে। তবে পূর্ণ সদস্য দেশের হয়ে খেলার পর আবার সহযোগী সদস্য দেশে ফিরতে চাইলে তিন বছর অপেক্ষা করতে হবে। এ নিয়মটিই কাজে লাগিয়েছে কিউইরা।

নিউজিল্যান্ডের হয়ে অভিষেক হলে অধিনায়ক হিসেবে মিচেল স্যান্টনারকে পাবেন রিপন। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন টম লাথাম। সেই সিরিজের দলে রাখা হয়নি রিপনকে। এরপর স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে দায়িত্ব নেবেন স্যান্টনার।

আগামী মাসের শুরুতেই বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে খেলবে কিউইরা। এরপর এডনিবরায় গিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে রয়েছে দুই টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে খেলবে তারা। সবশেষ আমস্টারডামে গিয়ে ডাচদের বিপক্ষে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে কিউইদের।

আয়ারল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: টম লাথাম (অধিনায়ক, উইকেটরক্ষক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ড্যান ক্লেভার, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।

আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে নিউজিল্যান্ড স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ড্যান ক্লেভার, লকি ফার্গুসন, মার্টিন গাপটীল, অ্যাডাম মিলনে, ড্যারেল মিচেল, জিমিস নিশাম, গ্লেন ফিলিপস, মাইকেল রিপন, বেন সিয়ারস, ইশ সোধি ও ব্লেয়ার টিকনার।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of ZoomBangla iNews. He is also a good writer.

Related Posts
বাংলাদেশ

ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ

May 20, 2026, 2:42 PM Asia/Dhaka
পাকিস্তানকে হোয়াইটওয়াশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

May 20, 2026, 12:07 PM Asia/Dhaka
নেইমার

বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে যে বার্তা দিলেন নেইমার

May 20, 2026, 11:37 AM Asia/Dhaka
Latest News
বাংলাদেশ

ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

নেইমার

বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে যে বার্তা দিলেন নেইমার

World Cup

বাংলাদেশে ‘বিশ্বকাপ ব্ল্যাকআউট’ হওয়ার সম্ভাবনা নেই

ব্রাজিল জাতীয় ফুটবল দল

৩০ বছর পর দল ঘোষণায় যে নজির দেখালো ব্রাজিল

সাবেক অধিনায়ক স্মিথ

মারা গেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্মিথ

নেইমার

নেইমারকে নিয়েই বিশ্বকাপ অভিযানে ব্রাজিল

kohli

আইপিএলে কোহলির নতুন রেকর্ড

মুশফিকুর রহিম

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১৬ হাজার রানের মাইলফলকে মুশফিক

মুশফিকের রেকর্ড সেঞ্চুরি

মুশফিকের রেকর্ড সেঞ্চুরিতে পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp