Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা নিষেধাজ্ঞা শেষে যা বললেন সাকিব
ক্রিকেট (Cricket) খেলাধুলা

নিষেধাজ্ঞা শেষে যা বললেন সাকিব

By Shamim RezaOctober 28, 20202 Mins Read

নিষেধাজ্ঞা শেষে যা বললেন সাকিব

স্পোর্টস ডেস্ক : ২০১৯ সালের ২৯ই অক্টোবর এক বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। ক্রিকেট ক্যারিয়ারে এই একটা বছর সাকিবের জন্য সম্ভবত সবচেয়ে দীর্ঘ এবং কষ্টের। সেই লম্বা সময় এবং কষ্ট শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এদিন থেকেই সাকিব আবার আর্ন্তজাতিক ক্রিকেটে ফিরছেন, আইসিসির নিষেধাজ্ঞার বেড়াজাল পেরিয়ে। ক্রিকেটে ফেরার এই আনন্দের সময় সাকিব এখন নিউইয়র্কে। বিদেশে থাকলেও সাকিব এই আনন্দে ফেরার সময়টা ঠিকই উপভোগ করেছেন প্রবাসীদের সঙ্গে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রাক্কালে সাকিবের সন্মানে বুধবার এক সম্বর্ধনার আয়োজন করেন নিউইয়র্ক শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম।
এমন আয়োজনের জন্য সাকিব প্রবাসীদের প্রতি তার কৃতজ্ঞতা জানান। ধন্যবাদ জানিয়ে সাকিব বলেন-‘এই করোনার সময়ে আমরা অনেকেই আমাদের পরিচিতজনদের হারিয়েছি।

আমি সবার আগে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। এই কঠিন সময়ে আমরা যারা এখনো সুস্থ আছি, তারা যেন সবাই সুস্থতার সঙ্গে থাকতে পারি সেজন্য যথাযথ বিধি বিধান মেনে চলতে হবে। এই দুযোর্গের সময়ে আমাদের যার যার যে দায়িত্বগুলো আছে সেগুলো যেন পালন করে চলতে পারি। নিজেরা যেন করোনায় আক্রান্ত না হই, আবার সেই সঙ্গে অন্য কাউকেও যেন আক্রান্ত না করি- তেমনই সতর্কতা অবলম্বন করতে হবে। আর এভাবেই আমরা এই যুদ্ধে জয়ী হতে পারি বলে আমি মনে করি। আপনারা যারা আজ এখানে এসেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আলম ভাইকে বিশেষ ধন্যবাদ। যখনই আমি নিউইয়র্কে আসি, আপনাদের সবার সঙ্গে দেখা হয়ে যায়। এটা আমার জন্য খুবই বড় একটা পাওয়া। আপনাদের আন্তরিকতা ও ভালবাসা সবসময় আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আশা করছি এই আন্তরিকতা, ভালবাসা ও সমর্থন সবসময় আপনারা আমাকে ও বাংলাদেশ ক্রিকেট দেবেন। এভাবে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো।’

নভেম্বরের মাঝামাঝি বিসিবি পাঁচ দলকে নিয়ে ঘরোয়া টি- টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজনের পরিকল্পনা কষছে। সেই টুর্নামেন্ট দিয়েই সাকিবের ক্রিকেটে ফেরার কথা। বিসিবির সেই টুর্নামেন্টে খেলতে সাকিব নভেম্বরের শুরুতে দেশে ফিরবেন বলে বিসিবি জানিয়েছে।

Advertisement

আগামীর পরিকল্পনা জানিয়ে অনুষ্ঠানে সাকিব বলেন, ক্রিকেটে ফিরতে হলে আমাকে দ্রুত দেশে ফিরতে হবে। এরপর বিসিবির সঙ্গে বসেই সকছিুই ঠিক করবো। ক্রিকেটে নিষিদ্ধ থাকলেও নিয়মিত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট অপরারেন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিলো বলেন জানান বাংলাদেশের ক্রিকেটের এই পোস্টার বয়।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa