Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ৩০ নভেম্বরের মধ্যে নিষ্ক্রিয় হবে অতিরিক্ত সিম
জাতীয়

৩০ নভেম্বরের মধ্যে নিষ্ক্রিয় হবে অতিরিক্ত সিম

By Saiful IslamSeptember 17, 2022Updated:September 17, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : একটি জাতীয় পরিচয়ের (এনআইডি) অধীনে ১৫টির বেশি সিম নিবন্ধিত থাকলে সেগুলো নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
অতিরিক্ত সিম

Advertisement

টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ৩১ লাখ ৩০ হাজার সিম কার্ড শনাক্ত করেছে, যা আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিষ্ক্রিয় করা হবে।

বিটিআরসি সিদ্ধান্ত অনুযায়ী, একজন গ্রাহক তার এনআইডি কার্ডের বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারবেন।

সম্প্রতি কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩০ লাখের বেশি এরকম সিম নিষ্ক্রিয় করতে বিটিআরসি বেশ কয়েকটি পদক্ষেপ নিচ্ছে।

বিটিআরসির কেন্দ্রীয় বায়োমেট্রিক্স ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম (সিবিভিএমপি) প্রথমে সিমের তালিকা করবে এবং তালিকাটি সংশ্লিষ্ট অপারেটরদের কাছে পাঠানো হবে।

অপারেটররা সিম মালিকদের সঙ্গে যোগাযোগ করবে এবং তাদের সিমের সংখ্যা ১৫ এর নামিয়ে আনতে অনুরোধ করবে।

এ বিষয়ে গ্রাহকদের এসএমএস পাঠাবে অপারেটররা।

জনসাধারণকে অবহিত করার জন্য বিটিআরসি এবং মোবাইল ফোন অপারেটর এ বিষয়ে ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

এ প্রক্রিয়া চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।

যদি সিম ব্যবহারকারীরা এই সময়ের মধ্যে অতিরিক্ত সিমগুলো নিষ্ক্রিয় না করে তবে সর্বশেষ ৬ মাসের রাজস্ব এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্টের ভিত্তিতে সিবিভিএমপি এবং মোবাইল অপারেটররা একটি এনআইডির অধীনে ১৫টি সিম তালিকাভুক্ত করবে।

এরপর ৩০ নভেম্বরের মধ্যে নিবন্ধনমুক্ত করার জন্য অতিরিক্ত সিমের তালিকা অপারেটরদের কাছে পাঠানো হবে।

এর আগে, ২০১৬ সালের জুনে বিটিআরসি প্রতিটি গ্রাহককে সর্বোচ্চ ২০টি সিম কার্ড ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

২০১৭ সালের অক্টোবরে কমিশন তার সিদ্ধান্ত সংশোধন করে এই সংখ্যা ১৫ নির্ধারণ করে।

বিটিআরসি বেশ কয়েকবার ১৫টির বেশি সিম থাকা গ্রাহকদের সংশ্লিষ্ট কাস্টমার কেয়ার সেন্টার তেকে তাদের অতিরিক্ত নম্বরগুলো নিজে থেকে নিষ্ক্রিয় করার অনুরোধ জানায়।

বিটিআরসির এক কর্মকর্তা জানান, ব্যবহারকারীদের এনআইডি, ভোটার আইডি, গাড়ির নিবন্ধন নম্বর এবং পাসপোর্ট নম্বরসহ একত্রিত ডেটা না থাকায় বিটিআরসির পক্ষে সিমগুলো নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি।

তবে, যাদের সিম কেনার কর্পোরেট অনুমতি আছে তারা এই নিষ্ক্রিয়করণের আওতার বাইরে থাকবেন বলেও জানান তিনি।

ব্যবহারকারীরা তাদের পাসপোর্ট, এনআইডি, ড্রাইভিং লাইসেন্স বা জন্মসনদের বিপরীতে তাদের কাছে থাকা সিম কার্ডের সংখ্যা দুটি উপায়ে জানতে পারবেন। *১৬০০১# ডায়াল করে এনআইডি কার্ডের শেষ চারটি ডিজিট দিয়ে এবং ১৬০০১ নম্বরে এনআইডি কার্ডের শেষ চারটি ডিজিট এসএমএস পাঠিয়ে।

২৪ মিনিটেই ফুল চার্জ হবে রিয়েলমির নতুন এই ফোন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

July 5, 2026
Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

July 5, 2026
সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

July 5, 2026

Latest News

মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

বন্যার সতর্কতা

৫ জেলায় বন্যার সতর্কতা

কমলাপুর স্টেশন

২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

NBR

অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর

প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী জনগণের সাহস ও গৌরবের প্রতীক : প্রধানমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৭১ যাত্রী

বোর্ডিং গেটে ৫ জন ধরার খবরে পালালেন ৭১ যাত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa