Advertisement
জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহীন কলেজের মেধাবী ছাত্র শহীদ শাফিক উদ্দিন আহম্মেদ আহনাফ স্মরণে নির্মিত শহীদ আহনাফ মেমোরিয়াল-এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা শাহীন কলেজে এ উদ্বোধন হয় বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শহীদ আহনাফের বাবা-মা, ছোট ভাই এবং শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হন ঢাকার বিএএফ শাহীন কলেজ একাদশ শ্রেণির ছাত্র আহনাফ। বিএএফ শাহীন কলেজ কর্তৃপক্ষ শহীদ আহনাফের স্মরণে কলেজ প্রাঙ্গণে একটি মেমোরিয়াল স্থাপনসহ আহনাফের মৃত্যু দিবসকে আহনাফ দিবস হিসেবে কলেজে উদযাপনের ঘোষণা দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহীন কলেজের মেধাবী ছাত্র শহীদ শাফিক উদ্দিন আহম্মেদ আহনাফ স্মরণে নির্মিত শহীদ আহনাফ মেমোরিয়াল-এর উদ্বোধন করা হয়েছে

এছাড়াও আহনাফের ছোট ভাইকে বিএএফ শাহীন কলেজ বিনা বেতনে পড়াশুনার সব দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় তার ছোট ভাইকে এরই মধ্যে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি করা হয়েছে এবং ২৯ সেপ্টেম্বর শহীদ আহনাফ মেমোরিয়াল উদ্বোধনের মাধ্যমে কলেজ পরিচালনা পর্ষদের সব সিদ্ধান্ত বাস্তবে রূপ পেল।

আইএসপিআর আরও জানায়, শহীদ আহনাফ আহম্মেদ একজন অকুতোভয় বীর। ছাত্র আন্দোলনে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে সে অন্যদের মতো নেমে আসে রাজপথে এবং করে সর্বোচ্চ আত্মত্যাগ।

ভবিষ্যতে তার এই আত্মত্যাগ সব শিক্ষার্থীর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রেরণা যোগাবে বলেও জানায় আইএসপিআর।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.