জুমবাংলা ডেস্ক : নেত্রকোণার আটপাড়ায় বুধবার সকালে মদন থেকে ঢাকাগামী যাত্রীবাহী ঢাকা মেট্রো-ব-১৪-১৫৬৭ শাহজালাল এন্টারপ্রাইজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

Advertisement
এই দুর্ঘটনায় মদন এলাকার মাহফুজুর রহমানের মেয়ে নাদিয়া আক্তার (১৮) ও চাঁনগাও গ্রামের আশরাফুল আলামের মেয়ে জোস্না আক্তার (২০) গুরুতর আহত হয়। তাদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি সকাল সাড়ে আটটার দিকে মদন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে অভয়পাশা (শ্রীপুর) পৌঁছা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় বাসে থাকা ২৫ জন যাত্রী গুরুতর আহত হয়।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মোঃ শাহজাহান মিয়া জানান, এঘটনায় কেউ নিহত হয়নি। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google