
Advertisement
অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে সোমবার (২৫ নভেম্বর) বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক সাইফুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন-বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সাবেক এমডি ও সিইও আবুল মুনীম মোসাদ্দিক আহমেদ, পরিচালক (ফ্লাইট অপারেশন্স) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল, সাবেক পরিচালক (প্রশাসন) পার্থ কুমার পন্ডিত (বর্তমানে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারের-বিএটিসি অধ্যক্ষ) এবং বিমানের ব্যবস্থাপক (নিয়োগ) ফখরুল হোসেন চৌধুরী।
দুদকের ঢাকা জেলা সমন্বিত কার্যালয়-১ এ মামলাটি দায়ের করা হয়। মামলা নম্বর-২০।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



