
রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন এ বিক্ষোভ মিছিলের ডাক দেন।
তিনি বলেন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হামলা হয়েছে তা নজিরবিহীন। ইতিহাসে সব জায়গায় এদেশের মানুষকে পথ দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু আজ ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রান্ত। আজকে যে হামলা হয়েছে তাতে সারা বাংলাদেশ স্তব্ধ। এই হামলার প্রতিবাদে আগামীকাল দুপুর ১২টায় সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



