Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা নেইমারকে কি বিশ্বকাপের বাকি ম্যাচে পাওয়া যাবে?
খেলাধুলা ফুটবল

নেইমারকে কি বিশ্বকাপের বাকি ম্যাচে পাওয়া যাবে?

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 3, 2022Updated:December 3, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই গুরুতর চোট পেয়েছিলেন ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার। তখন বলা হয়েছিল গ্রুপ পর্বে আর তিনি খেলতে পারবেন না। তবে নকআউটে তাকে পাওয়া যাবে। তবে এ বার সেই সম্ভাবনাও ক্ষীণ হয়ে এসেছে। নেইমারকে কি পাওয়া যাবে এই বিশ্বকাপে? এ প্রশ্ন এখন চর্চা বিষয় হয়ে দাঁড়িয়েছে ব্রাজিল শিবিরসহ সমর্থক ও ফুটবলপ্রেমীদের কাছে।

নেইমারকে কি বিশ্বকাপের বাকি ম্যাচে পাওয়া যাবে?

Advertisement

বিভিন্ন আন্তর্জাতিক বলা হচ্ছিল, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন নেইমার। দ্বিতীয় রাউন্ডেও হয়তো মাঠে নামতে পারেন তিনি। কিন্তু শুক্রবার গ্রুপ লিগের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে খেলতে নামার আগে যা জানা গেছে, ব্রাজিল শিবিরে শঙ্কা ঘনীভূত হচ্ছে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য মিররসহ ব্রাজিলের সংবাদমাধ্যমে বলা হয়েছে, নেইমারের লিগামেন্টেও সমস্যা রয়েছে। গোড়ালি ভালো রকম ফুলে রয়েছে। উন্নতি হচ্ছে খুব ধীরে। ফলে কবে সেরে উঠবেন তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। ফলে এই বিশ্বকাপের আর কোনো ম্যাচেই অংশ নিতে পারবেন না নেইমার।

তবে তার বাবা নেইমার সান্তোস সিনিয়র সেই শঙ্কা উড়িয়ে দিয়ে আশার বাণী শুনিয়েছেন। তিনি জানিয়েছেন, ব্রাজিল বিশ্বকাপ ফাইনালে উঠলে সেই ম্যাচে খেলবেন তার ছেলে নেইমার জুনিয়র। তার ভাষ্য, ১৮ ডিসেম্বর ফাইনালে ব্রাজিল খেললে দেখা যাবে তার নেইমারকে।

শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নেইমার সান্তোস সিনিয়র বলেন, চোট পাওয়ার আগে দারুণ ফর্মে ছিল নেইমার জুনিয়র। আশা করছি, জাতীয় দল ফাইনালে খেলতে পারলে তাকে আগের অবস্থাতেই পাওয়া যাবে। নেইমার তখন সেরাটা দিতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নেইমার সিনিয়রের বিশ্বাস তার ছেলে ফাইনাল দিয়ে আবার মাঠে ফিরবে। সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বকাপ জয়ে নিজের সর্বোচ্চটা উজাড় করে দেবে।

 

68Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa