২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের স্কোয়াড গঠনে কঠিন বাস্তবতার কথাই জানিয়ে দিলেন নতুন কোচ কার্লো আনচেলত্তি। তারকা ফরোয়ার্ড নেইমারকে নিয়ে আবেগ নয়, বরং ফিটনেস ও বর্তমান পারফরম্যান্সই হবে চূড়ান্ত সিদ্ধান্তের মূল ভিত্তি বলে স্পষ্ট বার্তা দিয়েছেন এই ইতালিয়ান কোচ।

নেইমার কোচ আনচেলত্তি

Advertisement

আগামী ১৮ মে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। এরই মধ্যে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার কাছে ৫৫ সদস্যের প্রাথমিক দল জমা দেওয়া হয়েছে, যেখানে নেইমারের নাম রয়েছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান গণমাধ্যম।

তবে চূড়ান্ত দলে জায়গা পেতে হলে নেইমারকে শতভাগ ফিট ও ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে হবে বলে জানিয়েছেন আনচেলত্তি। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “দল নির্বাচন করতে গেলে অনেক বিষয় বিবেচনায় নিতে হয়। নেইমার সবসময়ই তার প্রতিভা দিয়ে নিজেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছে। কিন্তু তার কিছু সমস্যা আছে এবং সেগুলো কাটিয়ে ওঠার জন্য সে কঠোর পরিশ্রম করছে।”

বর্তমানে সান্তোস খেলা নেইমারের সাম্প্রতিক উন্নতির কথাও উল্লেখ করেন ব্রাজিল কোচ। তিনি বলেন, সম্প্রতি সে অনেক উন্নতি করেছে এবং নিয়মিত খেলছে। সাম্প্রতিক ম্যাচগুলোতে তার ফিটনেস আগের চেয়ে ভালো ছিল। এখন সে ম্যাচে উচ্চমাত্রার তীব্রতা ধরে রাখতে পারছে।

নেইমারকে ঘিরে সতীর্থ ও সমর্থকদের আবেগের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছেন আনচেলত্তি। তার ভাষায়, আমি জানি নেইমার শুধু সাধারণ মানুষের কাছেই নয়, খেলোয়াড়দের কাছেও অত্যন্ত প্রিয়। তাকে দলে নিলে সেটি ঘিরে কী ধরনের পরিবেশ তৈরি হবে, সেটিও গুরুত্বপূর্ণ।

তবে দল নির্বাচনে বাইরের চাপ বা মতামতের প্রভাব থাকবে না বলেও পরিষ্কার করেছেন অভিজ্ঞ এই কোচ। তিনি বলেন, খেলোয়াড়রা তাদের মতামত দেবে, সেটাই স্বাভাবিক। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার সঠিক ব্যক্তি আমি নিজেই। আমার পূর্ণ স্বাধীনতা রয়েছে এবং সিদ্ধান্ত শতভাগ পেশাদার ভিত্তিতেই নেওয়া হবে।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে শিরোপা জয় এবং রেকর্ড পাঁচবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের অভিজ্ঞতা থাকা আনচেলত্তির কাছে এবার ব্রাজিলকে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়াটা এক ভিন্ন চ্যালেঞ্জ। তিনি স্বীকার করেছেন, নিখুঁত স্কোয়াড গড়া সম্ভব নয়, তবে কম ভুলের দল গড়তেই তিনি মনোযোগ দিচ্ছেন।

আরও পড়ুনঃ

দিল্লিতে দুই নারীকে হেনস্তা-ছিঁড়ে ফেলল পোশাক, তাকিয়ে হেসেছেন অন্যরা

আনচেলত্তির কথায়, আমি কি নিখুঁত একটি স্কোয়াড গড়তে পারব? অসম্ভব। তবে অন্যদের চেয়ে কম ভুল নিয়ে একটি স্কোয়াড গঠন করতে পারব বলে আমি বিশ্বাস করি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.