
ঘটনাটি হলো, সতীর্থের বাড়ানো বলের আগে চলে গিয়েছিলেন নেইমার। কিন্তু সেই বল না ছেড়ে দিয়ে নিতম্ব দিয়েই নিখুঁত পাস দেন তার এক সতীর্থকে। আর তা নিয়েই ঝড় উঠেছে নেটদুনিয়ায়। কেউ কেউ নেইমারের ফুটবল প্রতিভার দক্ষতা নিয়ে যেমন মন্তব্য করেছেন, তেমনই কেউ কেউ আবার বিষয়টি নিয়ে রসিকতা করতেও ছাড়েননি।
এই ম্যাচের আরেক আকর্ষণ কিলিয়ান এমবাপে ‘ম্যারাডোনা স্টাইলে’ হাত দিয়ে বল গোলপোস্টে পাঠিয়েছিলেন। যে কারণে তাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন রেফারি। নেইমার যে এ রকম অদ্ভুত পাস দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করবেন তা কেউ ভাবেননি। তাই বিষ্ময়ে এক ভক্ত লিখেছেন, ‘পিএসজি জয়ী এবং নিতম্ব দিয়ে পাস দেখালেন নেইমার।’ কেউ আবার লেখেন, ‘বিপক্ষকে পর্যুদস্ত করে জয়, নিতম্ব-পাস দিয়ে তা প্রমাণও করলেন নেইমার।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



