স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে আহত নেইমারের অবস্থা ভালো না। তার বাম হাঁটুর মাংসপেশী ছিঁড়ে গেছে। আগামী কয়েক মাস তাকে খেলা ছেড়ে থাকতে হবে। সময়টা হতে পারে আট মাস। ফলে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার বিপক্ষে খেলা হবে না তার। ব্রাজিল ফুটবল কনফেডারেশেন (সিবিএফ) এ তথ্য জানিয়েছে।

সময়টা ভালো যাচ্ছে না নেইমারের, থাকতে পারেন আট মাস মাঠের বাইরে

গতকাল বুধবার (১৯ অক্টোবর) সকালে উরুগুয়ে বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ৪৪ মিনিটের সময় প্রতিপক্ষের নিকোলাস ডি লা ক্রুজের সঙ্গে সংঘর্ষ হয় নেইমারের। সংঘর্ষের পরেই নেইমার দুই হাতে হাঁটু চেপে ধরে মাটিতে শুয়ে কাতরাতে থাকে। একই সঙ্গে চিকিৎসকের সহায়তা চান। নেইমারের অবস্থা দেখে এ সময় তার সতীর্থদের খুবই উদ্বিগ্ন দেখাচ্ছিল।

প্রাথমিক চিকিৎসার পর নেইমার স্ট্রেচারে করে মাঠ ছাড়েন এবং পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে যান। সেখানে ডাক্তাররা তার লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ব্রাজিল ফুটবল কনফেডারেশন বুধবার এক বিবৃতিতে নেইমারের ইনজুরির খবর নিশ্চিত করে বলেছেন, নেইমারের অস্ত্রোপচারের দরকার। তবে অস্ত্রোপচারের দিন তারিখ এখনো নির্ধারিত হয়নি। ব্রাজিলের জাতীয় দলের ডাক্তার এবং আল হিলাল ক্লাবের ডাক্তাররা নিয়মিত নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন।’

নেইমারের সময়টা আসলে ভালো যাচ্ছে না। উরুগুয়ের কাছে হারের আগের ম্যাচেই নিজেদের মাঠে ভেনেজুয়েলার সঙ্গে ড্র করে ব্রাজিল। এ ম্যাচে নেইমারের মাথায় ক্ষিপ্ত এক দর্শক পপকর্ন ঢেলে দেয়। এর আগে ডান পায়ের ইনজুরির কারণে সাবেক ক্লাব পিএসজির হয়ে দীর্ঘদিন মাঠে নামতে পারেননি। গত বিশ্বকাপে একবার তার গোড়ালি মচকে গিয়েছিল। ২০১৪ বিশ্বকাপে কলাম্বিয়ার বিপক্ষে ম্যাচে পিঠে আঘাত পেয়ে ছিটকে গিয়েছিলেন। সে বিশ্বকাপে জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে হেরেছিল।

এখানে শেষ নয় নেইমারের ইনজুরির তালিক। ২০১৮ বিশ্বকাপেও ইনজুরিতে পড়েছিলেন তিনি। ২০১৭-১৮ মৌসুমে পিএসজির হয়ে ১৬ ম্যাচে মাঠে নামতে পারেননি।

এবারের ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাই পর্বে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামা হচ্ছে না তার। আগামী মাসেই নিজেদের মাঠে ব্রাজিল আর্জেন্টিনার মুখোমুখি হবে। এ ম্যাচের কয়েকদিন আগে ব্রাজিল বাছাই পর্বে কলাম্বিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.