Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home রাজনীতি নেতাকর্মীদের মুক্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি ফখরুলের
রাজনীতি

নেতাকর্মীদের মুক্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি ফখরুলের

By Shamim Rezaএপ্রিল 8, 20202 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজনৈতিক দলের যেসব নেতাকর্মী রাজনৈতিক মামলায় দণ্ডিত ও বিচারাধীন মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে আটক আছেন, তাদের মুক্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে চিঠি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর এ চিঠি পাঠান বিএনপি মহাসচিব। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, মহামারী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি এ লক্ষ্যে একটি চিঠিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

উল্লেখ্য, ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এক মাসে এই সংক্রমণে দেশে ২০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২১৮ জন।

করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ আছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান। শপিংমলসহ মার্কেটও বন্ধ। সংক্রমণের আশঙ্কায় মসজিদে প্রতি ওয়াক্তের নামাজে সর্বোচ্চ ৫ জন ও শুক্রবার জুমার নামাজে ১০ জনের বেশি নিয়ে জামাত করা যাবে না বলে নির্দেশনা জারি করা হয়েছে। তবুও করোনা সংক্রমণ কমছে না। এ নিয়ে আতঙ্কে রয়েছেন দেশবাসী।

এমতাবস্থায় দীর্ঘদিন ধরে কারাগারে থাকা বন্দিদের মুক্তি দেয়ার কথা ভাবছে সরকার। সম্প্রতি সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, লঘু অপরাধে যারা দীর্ঘদিন কারাগারে আছেন এমন আসামিদের ছেড়ে দেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে হত্যা, ধর্ষণ ও এসিড মামলার আসামী ছাড়া ছোটখাট অপরাধে যারা দীর্ঘদিন কারাগারে আছেন এমন কয়েদিদের কিভাবে মুক্তি দেয়া যায় সে বিষয়ে একটি নীতিমালা করতে স্বরাষ্ট্রমন্ত্রনালয়কে নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর এমন ঘোষণার স্বরাষ্ট্রমন্ত্রণালয় একটি নীতিমালা তৈরি করছে। জানা গেছে, সরকারের এমন সিদ্ধান্তের আলোকেই বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের মুক্তি চেয়ে এ চিঠি দেয়া হয়েছে। তবে চিঠিতে, হত্যা, ধর্ষণ, মানবতাবিরোধী অপরাধে অপরাধী কিংবা যারা দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত তাদের ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি। শুধু রাজনৈতিক মামলায় যেসব নেতাকর্মী কারাগারে আছেন তাদের মুক্তির দাবি জানানো হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

জুন 17, 2026
Jamayat

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

জুন 15, 2026
আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

জুন 14, 2026
Latest News
jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

Jamayat

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

জামায়াত

জামায়াতের তিন নেতার পদ স্থগিত

Black Manik

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার

BNP

বিএনপির ৮২ কমিটির ৭২টিই মেয়াদোত্তীর্ণ

মো. জিসান আহম্মেদ প্রধান

প্রেমিকাকে ‘ধর্ষণে অভিযুক্ত’ শিবিরের সেই কেন্দ্রীয় নেতা দল থেকে বহিষ্কার

Hasnat

হাজিরা দিতে গিয়ে কারাগারে হাসনাত

নাহিদ ইসলাম

এটা ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হবে: নাহিদ ইসলাম

বাজেট পেশ

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa