
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) কুমিল্লার নেতৃত্বে ছিলেন শ্রীলঙ্কার দাসুন সানাকা। তাঁর অধীনে টুর্নামেন্টে ভালো শুরু করেছিল কুমিল্লা। কিন্তু বিপিএল ছেড়ে যেতে হচ্ছে লঙ্কান এই ক্রিকেটারকে।
ভারত সফরের জন্য জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে তাঁকে ডেকে পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ২৫ ডিসেম্বর দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে সানাকার। যে কারণে নতুন কোন অধিনায়ক বানাতে হচ্ছে কুমিল্লাকে।
এবারের বিপিএলে দুর্দান্ত ফর্মে আছেন মালান। দলটিকে নেতৃত্ব দিতেও প্রস্তুত আছেন। তিনি বলেন, এটা ম্যানেজার, কোচ জানে। আমার কোনো ধারণা নেই। যদি তারা আমাকে অধিনায়কত্ব করতে বলে আমি অবশ্যই করব। এটা কোচ এবং টিম ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে।
টানা ৩ ম্যাচ হেরে বিপিএলের পয়েন্ট টেবিলে পঞ্চম অবস্থানে আছে তারা। সানাকার নেতৃত্বে ৬ ম্যাচ খেলা কুমিল্লা জয় পেয়েছে দুটিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



