Advertisement

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নবনির্মিত তিনতলা বিশিষ্ট মেডিকেল সেন্টার উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (১২ অক্টোবর) সকালে মেডিকেল সেন্টারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম। এ সময় উপাচার্য চিকিৎসকদের মানবসেবায় ব্রতী হওয়ার আহবান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ ও চীফ মেডিকেল অফিসার প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মজনুর রহমান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন।

অনুষ্ঠানে অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক এএইচএম নিজাম উদ্দিন চৌধুরি, মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার (চলতি দায়িত্ব) ডা: ইসমত আরা পারভীনসহ নোবিপ্রবি বিভিন্ন দপ্তরসমূহের পরিচালকবৃন্দ এবং ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সবশেষ দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা গিয়াস উদ্দিন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.